হোম
কভিড-১৯

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট বিস্তারের মুখে সোমবার থেকে সারা দেশে আবার সাতদিনের লকডাউন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জুন, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট বিস্তারের মুখে সোমবার থেকে সারা দেশে আবার সাতদিনের লকডাউন। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার সোমবার ২৮শে জুন থেকে আবার সাতদিনের জন্য সব কিছু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর আগে, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ১৪ দিনের সম্পূর্ণ শাট ডাউন দেয়ার সুপারিশ করেছিল। সরকারি নির্দেশনায় বলা হয়েছে এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না বলে জানানো হয়েছে। গণমাধ্যম এর আওতাবহির্ভূত থাকবে।

ঝুঁকিতে ৪০টি জেলাঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের বিস্তারের মুখে উচ্চ ঝুঁকিতে রয়েছে সীমান্তবর্তী জেলাগুলো সহ ৪০টি জেলা। বিভিন্ন জেলায় এলাকাভিত্তিক লক ডাউন রয়েছে। রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করতে চারপাশের জেলাগুলোতেও লক ডাউন দেয়া হয়েছে।এখন জাতীয় পরামর্শক কমিটির সম্পূর্ণ শাট ডাউন দেয়ার সুপারিশের ভিত্তিতে সারাদেশে আবার সবকিছু বন্ধ করে দেয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু লক ডাউন বা কঠোর লক ডাউন-এমন বিভিন্ন শব্দের ব্যবহার করেও সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় মানুষকে ঘরে রাখা যায়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

নতুন বিধিনিষেধের কথা কেন ভাবা হচ্ছে?
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অবশ্য বলেছেন, শাট ডাউন বা লকডাউন শব্দের ব্যবহার না করে এবার বিধিনিষেধ পুরোপুরি কার্যকর করার চেষ্টা তাদের থাকবে। আসলে শাট ডাউন বা লক ডাউন-এগুলো বিষয় না। আমরা বিধিনিষেধ বলছি এটাকে আমরা কঠোর বিধিনিষেধই বলবো। মি: হোসেন আরও বলেন, “সরকার ইতিমধ্যেই চিন্তাভাবনা করছে যে, এরকম কিছু একটা করতে হবে, যাতে করে আমরা সংক্রমণের এই চেইনটা ভাঙতে পারি, করোনা সংক্রমণ নিম্নগামী করতে পারি। সেজন্য বিধিনিষেধ আমাদের দিতে হবে। সরকার বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছে এবং আমাদের একটা প্রস্তুতিও আছে। অল্প সময়ের মধ্যেই কঠোর বিধিনিষেধের একটি ঘোষণা সরকার থেকতে দেয়া হবে বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

কেন ‘শাট ডাউন’ এর সুপারিশ?
সরকারের সর্বোচ্চ জাতীয় কারিগরি কমিটির পরামর্শক কমিটির সুপারিশে গোটা দেশে সবকিছু বন্ধ করে ‘সম্পূর্ণ শাট ডাউন’ দিতে বলা হয়েছে। চলমান বিধিনিষেধ এবং বিভিন্ন জেলায় এলাকাভিত্তিক লক ডাউন থাকার পরও কেন এমন সুপারিশ করা হয়েছে- এই প্রশ্নে ঐ কমিটির প্রধান অধ্যাপক মো: শহীদুল্লাহ বলেছেন, বিপর্যয় এড়ানোর জন্য তারা কার্যকর একটা পদক্ষেপ চাইছেন। এখন যে লক ডাউনটা চলছে, তাতে অফিস আদালত খোলা, গণ পরিবহণ খোলা, দোকানপাট খোলা -তার ফলে এই লক ডাউন দিলেও আমরা দেখছি যে, লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে যাচ্ছে, অফিসে যাচ্ছে। তাতে যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। লক ডাউন আমরা এক সপ্তাহ করে করে বাড়িয়েই যাচ্ছে। যেখানে করোনা কমার কথা। কিন্তু সংক্রমণ কমে নাই, স্থিতি অবস্থাতেও নাই। এটা আরও বাড়ছে” বলেন অধ্যাপক শহীদুল্লাহ। যদি এভাবে বাড়তে থাকে, তাহলে আমরা কোথায় গিয়ে ঠেকবো বা আমাদের চিকিৎসা ব্যবস্থা দিয়ে তা মোকাবেলা করতে পারবো কিনা-এটা অনেকের মধ্যে আশংকা রয়ে গেছে, তিনি বলেন। সেজন্যে জাতীয় কারিগরি কমিটি শাট ডাউনের কথা বলেছে।

জীবিকার প্রশ্নঃ বিশেষজ্ঞরা মনে করেন, শাট ডাউন বা বিধিনিষেধ যাই বলা হোক, তা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হচ্ছে দরিদ্র বা নিম্ন আয়ের মানুষসহ একটা বড় জনগোষ্ঠীর খাবারের যোগান নিশ্চিত করা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড: মাহফুজা রিফাত বলেছেন, বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর করা সম্ভব না হলে এর মেয়াদ যখন বাড়তে থাকবে, সেটা নতুন সংকট তৈরি করবে। নির্ধারিত সময়ে বিধিনিষেধ কার্যকর করা না হলে অনেক সময় ধরে চলতে থাকবে। তাতে অর্থনৈতিক বা জীবিকার প্রশ্নে মানুষ বিধি নিষেধ মানতে চায় না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দাবি করেছেন, এবার বিধিনিষেধ কার্যকর করার সমস্যা বা বাধা গুলো চিহ্নিত করা হয়েছে এবং সে অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে। যে যে কারণে মানুষকে বাইরে আসতে হয়, সে বিষয়গুলোও আমাদের বিবেচনার মধ্যে আছে। অফিস, আদালত এবং গণ পরিবহণ সহ সেই জায়গুলো বন্ধ রাখা হবে” বলেন মি: হোসেন।

আবারো গার্মেন্টস খোলা থাকবে?
গত বছরের মার্চে সংক্রমণ শুরুর পর সাধারণ ছুটি দিয়ে অফিস আদালত এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে শিল্পকারখানাও বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তখন এক পর্যায়ে গার্মেন্টস মালিকদের দাবির মুখে এই খাতের কারখানা খুলে দেয়া হয়েছিল। এরপর বিভিন্ন সময় বিধিনিষেধ এলেও গার্মেন্টস কারখানা বন্ধ করা হয়নি। এবার কী করা হবে- সে প্রশ্ন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বক্তব্যে গার্মেন্টস খোলা রাখার পক্ষেই ইঙ্গিত পাওয়া যায়। অর্থনৈতিক দিক থেকে যাতে বড় ক্ষতি না হয়, সেটাও সরকার বিবেচনায় রাখছে। রপ্তানির যে বিষয় আছে, তা যাতে বাধাগ্রস্ত না হয়, সেটাও আমাদের চিন্তা করতে হবে বলেন ফরহাদ হোসেন। মানুষকে ঘরে রাখতে হলে প্রথম শর্তই হচ্ছে, দিনের কাজের ওপর নির্ভরশীল বা একেবারে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দেয়া। সে ব্যাপারে দেশের প্রতিটি এলাকায় আমাদের প্রস্তুতি আছে। যাতে তাদের কোন কষ্ট না পেতে হয়, তিনি বলেন। এদিকে, ভ্যাকসিন দেয়ার কার্যক্রম পুরোদমে সহসাই শুরু করা যাবে – এমন কোন ইঙ্গিত দিতে পারছে না স্বাস্থ্য বিভাগ। সেই প্রেক্ষাপটে সংক্রমণের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখা বা স্বাস্থ্য বিধি মানানো ছাড়া বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। তবে এনিয়ে সরকার যত কঠোর অবস্থানের কথাই বলুক না কেন-তার বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 6 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 21 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 23 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক