হোম
অপরাধ

ভাইরাস – একইভাবে ক্ষতিকারক মানুষ আর কম্পিউটারের জন্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ৬:২২ পূর্বাহ্ণ

Haker-virus-speed-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস আতঙ্কের সাথে হ্যাকাররা ছড়িয়ে দিচ্ছে কম্পিউটার ভাইরাস, ভাইরাস – একইভাবে ক্ষতিকারক মানুষ আর কম্পিউটারের জন্য। সমস্যার শুরু একটি মাত্র ক্লিক থেকে। দেশে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ নিয়ে হ্যাকাররাও ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক, বিভ্রান্তি আর সেই সাথে কম্পিউটার ভাইরাস।
করোনাভাইরাস সংবাদ শিরোনামে পরিণত হওয়ার পর সাইবার নিরাপত্তা সংস্থাগুলো এধরনের কিছু ইমেইল ফিশিং ষড়যন্ত্র শনাক্ত করেছে। এগুলো এখন পরীক্ষা করে দেখছে। করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে সাইবার অপরাধীরা গত কয়েক সপ্তাহ ধরে শত শত ভুয়া ইমেইল ছাড়ছে এবং নিরীহ মানুষের কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। ইমেইল ফিশিং নতুন কোন ঘটনা নয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কোভিড-১৯-এর সাথে সম্পর্কিত যেসব ভুয়া ইমেইল তারা দেখেছেন সেগুলো অত্যাধুনিক মানের। এসব ইমেইলে ইংরেজি, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জাপানি এবং তুর্কী ভাষা ব্যাবহার করা হচ্ছে। পাশাপাশি সাইবার অপরাধীরা পরিবহন, স্বাস্থ্যসেবা, ইনস্যুরেন্স, বিনোদন এবং ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোর পরিচয় ব্যবহার করছে।

প্রুফপয়েন্ট নামে সাইবার গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা গত ফেব্রুয়ারি মাসে ছড়িয়ে পড়া কিছু ইমেইল দেখে সন্দেহ করেন। এতে রহস্যজনক এক ডাক্তার লিখেছেন, তার কাছে কোরনোভাইরাসের ভ্যাকসিন রয়েছে, যে খবরটি চীনা এবং ব্রিটিশ সরকার এখন ধামাচাপা দিয়ে রেখেছে। প্রুফপয়েন্ট কর্মকর্তারা জানাচ্ছেন, এ নিয়ে বিশদ জানতে যারা ঐ ইমেইলে ক্লিক করেছেন তাদের একটি ডকুসাইন পেজে নিয়ে যাওয়া হয় যেটি দেখতে আসল। আসলে সেটি ছিল সাইবার অপরাধীদের তৈরি একটি ওয়েবপেজ যেখান থেকে মানুষের অ্যাকাউন্ট নেম আর পাসওয়ার্ড চুরি করা হয়। সেই নাম-ধাম ব্যবহার করে তারা মানুষের অন্যান্য অ্যাকাউন্টও হ্যাক করে। প্রুফপয়েন্ট বলছ, তারা এমন প্রমাণও দেখেছে যেখানে ধাপে ধাপে এরকম দুই লক্ষ ইমেইল ছড়িয়ে দেয়া হয়েছে। প্রুফপয়েন্ট-এর কর্মকর্তা শেরড ডিগ্রিপো বলছেন, আমরা দেখেছি একনাগাড়ে ৩৫ দিন ধরে এইরকম ইমেইল বাইরে ছাড়া হয়েছে। প্রথমে শুরু হয়েছিল দিনে একটা করে ইমেইল, এখন প্রতিদিন তিন থেকে পাঁচটি এধরনের ফিশিং মেইল ছাড়া হচ্ছে।

ভাইরাস - একইভাবে ক্ষতিকারক মানুষ আর কম্পিউটারের জন্য।

ভাইরাস – একইভাবে ক্ষতিকারক মানুষ আর কম্পিউটারের জন্য।

মুখোশধারী হ্যাকার। কোন ইমেইলের মধ্যে কোন ওয়েবসাইটের লিংক দেয়া থাকলে সেটা পরীক্ষা করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে কার্সারটি ঐ লিংকের ওপর নিয়ে নাড়াচাড়া করলেই প্রকৃত ওয়েবসাইটের লিংকটি দেখা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার জন্য পরামর্শ করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সময় থেকেই হ্যাকাররা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচয় ব্যবহার করে আসছে। এবং লোকজনকে নানা ধরনের ইমেইল পাঠাচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা জানান, এধরনের ইমেইল যারা ডাউনলোড করেন তারা নিজের অজান্তেই হ্যাকারদের দেয়া কম্পিউটার ভাইরাস ডাউনলোড করেন। এ ধরনের ইমেইলে হ্যাকাররা সাধারণত গোপনে এজেন্ট টেসলা কি-লগার সফটওয়্যার ঢুকিয়ে রাখে। প্রুফপয়েন্ট-এর কর্মকর্তারা জানাচ্ছেন, কি-লগারটি ডাউনলোড করার পর হ্যাকাররা আপনার প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করে রাখতে পারবে। এবং এগুলো ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট তথ্য জেনে যাবে। এর হাত থেকে বাঁচতে এধরনের ইমেইল মোটেই খুলে দেখবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনাকে কেন ইমেইল পাঠাবে, সেটাও আপনাকে ভেবে দেখতে হবে।

সাবধান ভাইরাসটি এখন বায়ু বাহিত:
এই ইমেইল ফিশিংটি দেখতে বেশ আকর্ষণীয় এবং এটা পড়লে আপনার ভয় লাগবে। এর শিরোনামে রয়েছে: কোভিড-১৯ (করোনাভাইরাসের আনুষ্ঠানিক নাম) এখন বাতাসে ছড়িয়ে পড়ছে এবং মানুষকে সংক্রমিত করছে। দেখলে মনে হবে ইমেইলটি পাঠিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ বিভাগ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি। কোফেন্স নামে একটি সাইবার অপরাধ গবেষণা প্রতিষ্ঠান বলছে, এই ইমেইলে মানুষের আতঙ্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা রয়েছে। এই ইমেইল থেকেও সাইবার অপরাধীরা হাতিয়ে নিতে পারে আপনার কম্পিউটারের সব গোপন তথ্য। অ্যান্টি ভাইরাস সফটওয়্যার সংস্থা ক্যাসপার্সকি বলছে, করোনাভাইরাস নাম দিয়ে ক্ষতিকারক ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে ৩০০০ বারেরও বেশি। এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস নিয়ে মানুষের আতঙ্ক এবং বিভ্রান্তি যত বাড়বে, হ্যাকারও তত বেশি করে কম্পিউটার ভাইরাস ছড়াতে থাকবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 4 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 4 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 5 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 13 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 19 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক