মনসুর আহাম্মেদ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ আমি রাজিব, বিশিষ্ট ব্যবসায় গাজীরহাট,উপজেলা রাণীশংকৈল জেলা ঠাকুরগাঁও। সম্প্রীতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং, তারিখে আমাকে জড়িয়ে রাণীশংকৈলে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের বিচার শালিসে করলেন ইউপি সদস্য এমন শিরোনামের বিভিন্ন জাতীয় দৈনিক, পত্রিকায়, অনলাইন নিউজ পোর্টাল,ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ একাধিক গণমাধ্যমে আমার নামে জড়িয়ে সংবাদটি প্রকাশ হয়েছে ।
যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আমাকে সমাজে কেউ প্রতিপন্ন করার জন্য। অসৎ উদ্দেশ্যে, একটি কুচক্র মহল আমাকে জড়িয়ে, সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে, সংবাদ প্রকাশ করিয়েছেন। এটি সম্পূর্ণরূপে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট আদর সত্য নয়। আমি একজন স্থানীয় ব্যবসায়ী আমার ব্যবসা-বাণিজ্য ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে উক্ত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকৃতপক্ষে এমন বিচার সালিশের ঘটনায় আদৌ আমি কখনো জড়িত ছিলাম না।তাছাড়া এই বিষয়ে আমি কিছুই জানিনা
যারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে জড়িয়ে সংবাদ পরিবেশন করিয়েছেন। তারা নিশ্চয়ই আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতি করার উদ্দেশ্যে এমনটি করেছেন। আমি এই প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ কারী, রাজিব, বিশিষ্ট ব্যবসায় গাজীরহাট, উপজেলা রাণীশংকৈল, জেলা ঠাকুরগাঁও।