হোম
আইন-বিচার

বোয়ালমারীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে আয়োজকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। মেলায় আগত দোকানদের নিকট থেকে জোর করে রসিদের মাধ্যমে এ অর্থ আদায় করা হয়েছে। জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রাম সংলগ্ন কুমার নদে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও তেলজুড়ি বাজারে এক গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পণ্যের পসারা নিয়ে ছোট বড় প্রায় তিন শতাধিক দোকানদারেরা এসেছেন।

প্রতি বছর দোকানদারেরা জায়গার মালিককে অস্থায়ী দোকান বসানো বাবদ অল্প কিছু টাকা দিতেন। কিন্তু এবার আয়োজকরা জায়গার মালিককে টাকা তুলতে দেননি। আয়োজকদের পক্ষে অস্থায়ী দোকানদারেদের জানানো হয়েছে এবার দোকান স্থাপনের জন্য জায়গার মালিকদের নয়, আয়োজকদের টাকা দিতে হবে। অভিযোগ উঠেছে আয়োজকেরা দোকানদারেদের নিকট থেকে মোটা অংকের টাকা তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকান মালিকেরা জানান, প্রতি বছরই তারা নৌকা বাইচ ও গ্রামীণ মেলা উপলক্ষে তেলজুড়ি বাজারে দোকান দেন। গত বছর তারা জায়গার মালিককে যে টাকা দিয়েছিলেন এ বছর আয়োজকরা তারা দ্বিগুণ, কোন কোন ক্ষেত্রে তারও বেশি টাকা তুলেছেন। দোকানদারেদের অনেকেই সংশয় প্রকাশ করে জানান, তাদের নাম পত্রিকায় ছাপা হলে আয়োজকেরা আগামীতে তাদের দোকান দিতে বাধা দিতে পারেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘তেলজুড়ি ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ মেলা-২০২২ চাঁদা আদায়ের রসিদ’ শিরোনামে আয়োজকেরা চাঁদা আদায় করেছেন। আদায়কারীর স্বাক্ষরবিহীন রসিদের মাধ্যমে এ চাঁদা আদায় করেছেন। জহির নামের এক দোকানদারের নিকট থেকে ১১শ টাকা আদায় করা হয়েছে। তিনি বলেন, এবার বিক্রি ভালো হয়নি। তাও আমাকে ১১শ টাকা দিতে হয়েছে। ‘মামা-ভাগ্নে চানাচুর’ নামের একটি চানাচুরের দোকানের মালিক মো. নজরুল ইসলাম বলেন, প্রতি বছর তেলজুড়িতে মেলা উপলক্ষে যে জায়গায় দোকান দিতাম সেই জায়গার মালিককে কিছু টাকা দিতাম। কিন্তু এবার আয়োজকরা জায়গার মালিককে টাকা দিতে নিষেধ করায় আয়োজকদের দিয়েছি।

এ ব্যাপারে মেলা পরিচালনা কমিটির সভাপতি নেতা জাহাঙ্গীর আলম মুকুল বলেন, মেলা পরিচালনা করতে বড় অংকের একটা টাকা খরচ হয়। আয়োজক কমিটি প্রতি বছরই ব্যবসায়ীদের নিকট থেকে কিছু টাকা তোলে। পাশাপাশি জায়গার মালিকরা আলাদাভাবে জায়গার ভাড়া নেয়। শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবার মেলা কমিটি রশিদের মাধ্যমে টাকা নিয়ে জায়গার মালিকদের অর্ধেক এবং মেলা কমিটি অর্ধেক টাকা নেবার সিদ্ধান্ত ছিলো। কিন্তু শেষ পর্যন্ত সেটা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে তিনি টাকা তোলার ব্যাপারটা স্বীকার করেন। তিনি বলেন, আমার নিজের পকেট থেকে ষাট হাজার টাকা খরচ হয়েছে।

নৌকা বাইচ ও মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রত্যাশী মোঃ আজিজুল আকিল ডেভিড সিকদার। রসিদের মাধ্যমে চাঁদা আদায়ের ব্যাপারে তিনি বলেন,এ বিষয়ে আমার কিছু জানা নেই। বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। আমার নিকট কেউ কোন অভিযোগও দেয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 8 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 18 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক