admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২০ ৪:২২ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন (বোদা প্রতিনিধি):পঞ্চগড় লকডাউন ও সরকারি আদেশ অমান্য করায় আজ সোমবার বোদা বাজার ও বোদা ভাসাইনগর ফিডমিল সংলগ্ন আনোয়ার হোসেন ভাতের হোটেল খুলায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )মোঃ মাহমুদ আল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার নেতৃৃ্ত্বে সেনাবাহিনীরর টহল দল। করোনা ভাইরাস হতে সংক্রমণ রোধে, সামাজিক দুরত্ব বজায় রাখা ও বাহিরে বের না হয়ে ঘরে অবস্থান করান সরকারি আর্দেশ জারি করা হয়।