admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২০ ৭:২৩ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা প্রতিনিধি পঞ্চগড়ঃ পঞ্চগড় বোদা উপজেলায় জ্বর,সর্দি ও গলাব্যথা উপসর্গ নিয়ে হাবিবুর রহমান রাজিব(১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যুু হওয়ার খবর পাওয়া যায়। বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে।
ময়দানদিঘী দ্বীমুখি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষায় আংশ গ্রহণ করেছিল। এদিকে মৃত্যুর খবর নিশ্চিত করে জেলা স্বাস্থ বিভাগ মৃত্যের করোনা পরিক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, বলে জানিয়েছেন জেলা স্বাস্থবিভাগ কর্তৃপক্ষ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন যাবত জ্বর,সর্দি ও গলাব্যথা উপসর্গ নিয়ে ভূগছিল।
এ অব্স্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে রাত ১০ টার সময় তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত ভাবে জানিয়েছেন বাবা বজলুর রহমান এবং তিনি আরো জানায় সে জন্ডিস রোগে ভূগছিল একারনে মৃত্যু হয়েছে দাবি জানায় তার পরিবার।
এদিকে বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, সোমবার বিকেলে তাকে করোনা সন্দেহের কারনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে মৃত্যু দেহ দাফন কার্যক্রম সম্পুর্ণ হবে তা তিনি জানিয়েছেন। এ ব্যাপারে পঞ্চগড় সিভিল সার্জন মোঃ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন মৃত্যের করোনা পরিক্ষার জন্য নমূনা সংগ্রহ করা হয়েছে।