admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
আল মামুন (বোদা, পঞ্চগড়) প্রতিনিধি : দুর্যোগ প্রস্তুতিতে লড়বো- স্মার্ট সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে বেলা ১১ টায় র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মহড়ায় মিলিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের শাহাজাহান এর নেতৃত্বে ইউনিটের সদস্যরা মহড়া প্রদর্শন করেন। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, প্রমুখ।
এ সময় উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী , শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।