admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২০ ৫:৩৬ পূর্বাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মজনুর রহমান মজনুর হত্যা কান্ডে জড়িত আসামি জাহিদ চৌধুরী- সজল সহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। গত ৬ জুলাই ২০২০ইং সোমবার বোচাগঞ্জ থানার এসআই আব্দুল লতিফ এই চার্জশীট দাখিল করেন। যার চার্জশীট নাম্বার- ৩৯।
দাখিল কৃত চার্জশীট সূত্রে জানা যায়, মামলায় এজাহার নামীয় ১৪ জন আসামির মধ্যে ৬ জন জড়িত থাকার স্বাক্ষ্য না পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা তাদের বাদ দিয়ে এজাহার নামীয় নয় এমন আরো ১১জন এই ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ায় এজাহারভুক্ত জাহিদ চৌধুরী সজল (৪০) সহ ১৯ জনের বিরুদ্ধে এই চার্জশীট প্রদান করে। প্রকাশ থাকে যে, ছাত্রদল নেতা মজনুর পিতা মোঃ ওবায়দুর রহমান গত ১৬ ফেব্রুয়ারী ২০২০ ইং বোচাগঞ্জ থানায় সজল চৌধুরীকে প্রধান আসামি করে ১৪ জনের নামে এবং ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিল।
যার মামলা নং- ৫। উল্লেখ্য যে ১৪ ফেব্রুয়ারী ২০২০ ইং রাতে বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের সুকদেবপুর চৌরাস্তা নামক স্থানে একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মজনু গুরুতর জখম হলে রক্তাক্ত অবস্থায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।