শামসুল হক,দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
আজ ২০ জুন শনিবার দিনাজপুরের বড়মাঠে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে বিজয়ী দল এ এফ.এম রিয়াজুল হক স্মৃতি সংসদ ও রানার্স-আপ দল সেতাবগঞ্জ এলাভেন ফ্রেন্ডস এর খেলোয়ারদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো. জামাল উদ্দিন, মোঃ হারেসুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মো. আসাদুল হক চৌধুরী এবং এ্যাডভোকেট সায়েম আহমেদ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।