admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধিতে ১৫ দিনের কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা প্রশাসন, সরকারী বিধি-নিষেধ অমান্য করে মাস্ক না পরায় গত দুই দিনে ৮১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দিয়েছেন নির্বাহী মেজিষ্ট্রেট ছন্দা পাল।
মাস্ক ব্যাবহার ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন যানবাহন ও সেতাবগঞ্জ পৌর বাজারের বিভিন্ন সড়কে পথচারীদের মাঝে মুখে মাস্ক না থাকায় এবং মোটর সাইকেলের হেলমেট না পরার কারনে গত ১৫ আগস্ট শনিবার ২১ জনকে জরিমানা করে ৪ হাজার ৪০০ টাকা ১৬ আগষ্ট রবিবার ও ১৭ আগস্ট সোমবার পর্যন্ত মোট ৬০ টি মামলায় ৬০ ব্যাক্তিকে ২৭ হাজার ২শত টাকা অর্থদণ্ড দিয়েছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট। এতে মোট ৩১ হাজার ৬ শত টাকা আদায় করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সেতাবগঞ্জ সাইন্স সোসাইটি ও পুলিশ প্রশাসন, সামাজিক সংগঠনগুলো জন সচেতনতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসন থেকে বলা হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার সকল হাট-বাজার রাত ৮ টার মধ্যে বন্ধ করতে হবে। নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি পালনে মাস্ক ব্যবহার শতভাগ করতে আবারো সকলের সহযোগিতা চাইলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল।