admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২০ ১০:১২ পূর্বাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকায় ১০ জুলাই সোমবার মাস্ক না পরায় ৪ জনকে ১৩০০ টাকা সহ গণ পরিবহনে সরকারি নির্দেশনা অমান্য,স্বাস্থ্যবিধি না মানায় গত ৪ দিনে ২২হাজার ৩শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ছন্দাপাল।
করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে বাধ্য করা ও সচেতনতা বাড়াতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। তিনি জানান জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।