হোম
নির্বাচিত কলাম

বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সব ফি আদায় করা যাবেনা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২০ ৭:২৩ পূর্বাহ্ণ

বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সব ফি আদায় করা যাবেনা- এম কে নিউজ

ফাইল ছবি

বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সব ফি আদায় করা যাবেনা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি গ্রহণ করবে। চলতি বছরের ১৮ই মার্চের পর থেকে নেয়া অন্য সব ফি হয় ফেরত দিতে হবে বা টিউশন ফি’র সাথে সমন্বয় করতে হবে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃ ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করবে না। কোনো প্রতিষ্ঠান যদি ইতোমধ্যে এ ধরণের ফি গ্রহণ করে থাকে তাহলে তা ফেরত দিতে হবে বা টিউশন ফির সাথে সমন্বয় করবে। এর বাইরেও কোনো ফি নেয়ার পর যদি ব্যয় না করা হয়ে থাকে তাহলে তা ফেরত বা টিউশন ফি’র সাথে সমন্বয় করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের শুরুতে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে টিফিন, পুনঃ ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন- বা এ ধরণের কোনো ফি এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্রহণ করতে পারবেনা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো সব যৌক্তিক ফি নেয়া যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

করোনার কারণে এ বছর পরীক্ষা হয়নি। অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোঃ বেলাল হোসাইন বিবিসি বাংলাকে বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা কিছু খাতের কথা উল্লেখ করে দিয়েছি। এর বাইরেও যদি কোনো ফি নেয়া হয় সেগুলো নেয়া যাবেনা এখন। মাধ্যমিক পর্যাযের সব প্রতিষ্ঠান এখন শুধু শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি গ্রহণ করবে,বলছিলেন মি. হোসাইন। তবে মাধ্যমিক পর্যায়েরা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, এ সিদ্ধান্তে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

এমপিও ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে বেতনের শতভাগ পেলেও শিক্ষকরা সব সুবিধা সরকার থেকে পায়না। তাদের কিছু ফি স্কুলের অর্থ থেকে আসে। এখন প্রতিষ্ঠানগুলোই যদি সব ফি না পায় তাহলে তারা শিক্ষকদের কিভাবে দেবে, বলছিলেন মি. ইসলাম। প্রসঙ্গত বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় ৩৯,০০০। এসব প্রতিষ্ঠানে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজারের মতো শিক্ষার্থী আছে এবং এর বিপরীতে শিক্ষক আছেন প্রায় পাঁচ লাখ।

অন্যদিকে বাংলাদেশে মাধ্যমিক স্কুল পর্যায়ে পড়া শিক্ষার্থীর মাত্র ছয় দশমিক তিন শতাংশ সরকারি স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে। অবশিষ্ট ৯৩.৬% শিক্ষার্থী পড়ছে ১৯ হাজার ৮০২টি বেসরকারি প্রতিষ্ঠানে। যশোরের ঝিকরগাছার মাটিকুমরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার আলী বলছেন, অনেক স্কুলে বিশেষ করে গ্রামের দিকের স্কুলগুলোতে টিউশন ফি’র বাইরে আর কোনো ফি এমনিতেও নেয়া হয়না। তবে কিছু ফি থেকে পাওয়া অর্থ স্কুলের খরচের কাজেই ব্যয় হয়। তবে আমাদের স্কুলে ৪০০ শিক্ষার্থী আছে। টিউশন ফি ছাড়া তাদের আর কিছু দিতে হয়না,” বলছিলেন মি. আলী।

যদিও নজরুল ইসলাম বলছেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খন্ডকালীন শিক্ষক আছে তাদের এখন আর কাজের সুযোগই নেই আবার স্কুলগুলোতে বিদ্যুৎ পানিসহ স্থানভেদে নানা কিছুর বিল বা খরচ আছে। স্কুল বন্ধ বললেও আসলে শিক্ষক কর্মচারীদের তো সপ্তাহে একদিন হলেও যেতে হয়। পরীক্ষা হচ্ছে ভিন্ন পন্থায়। অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। এখন স্কুল যদি ফি না পায় এগুলোর সমন্বয় কি করে হবে। আবার শিক্ষকদের বেতনের সাথে স্কুলের যে অংশ আছে সেটিই বা কোথা থেকে আসবে,” বলছিলেন মি. ইসলাম।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 18 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক