হোম
রাজশাহী

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০১৯ ৩:৫৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

dtv,
আজ ৫ সেপ্টেম্বর, স্বাধীনতার সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ ৪৮তম মৃত্যুবার্ষিকী। সৈনিক জীবনের কঠিন কর্তব্য দায়িত্ববোধ থেকে বিচ্যুত না হয়ে জীবনের শেষ মূহূর্ত পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। সহযোদ্ধাদের জীবন বাঁচাতে নিজে এগিয়ে গেছেন নিশ্চিত মৃত্যুর মুখে। তার সে চেষ্টা সার্থক হয়েছিল। নিরাপদে ফিরতে পেরেছিলেন সহযোদ্ধারা। শুধু ফিরে আসেননি নূর মোহাম্মদ। শত্রুপক্ষের একটি মর্টারের গোলা কেড়ে নেয় তার জীবন প্রদীপ। পরে জঙ্গলের মধ্যে পাওয়া যায় এই বীরশ্রেষ্ঠের নিস্তেজ দেহ। পাকিস্তানি হায়েনারা উপড়ে ফেলেছিল তার দুটি চোখ। দেহকে ছিন্নভিন্ন করেছিল বেয়নেটের খোঁচায়।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম আমানত শেখ, মা জেনাতুননেছা। নূর মোহাম্মদ ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোট বেলায় বাবা-মাকে হারানোয় অভাবের কারণে লেখাপাড়া বেশি দূর আগায়নি।
১৯৬৯ সালে ভর্তি হন তৎকালীন ইপিআরে (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি)। ট্রেনিংয়ের পর তার পোস্টিং হয় দিনাজপুর। সেখানে ছিলেন ১৯৭০ সাল পর্যন্ত। তার পর আসেন যশোর হেড কোয়ার্টারে। ১৯৭১ সালে মার্চ মাসে পাকিস্তানিরা বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়লে নূর মোহাম্মাদের সৈনিক মনে নাড়া দেয় স্বাধীনতা, আর স্বদেশ প্রেম। নিজের সচেতন বিবেকবোধ তাকে মুক্তিযুদ্ধে উদ্ধুদ্ধ করে। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ৮নং সেক্টরের অধীনে যশোরে। প্রতিষ্ঠানিক সামরিক প্রশিক্ষণ থাকায় তাকে একটি কোম্পানির প্রধান নিযুক্ত করে যশোরের সীমান্তবর্তী গোয়ালহাটি টহলের দায়িত্ব দেয়া হয়।
৫ সেপ্টেম্বর ১৯৭১, এদিন নূর মোহাম্মদকে দায়িত্ব দেয়া হয় পাক বাহিনীর অবস্থানের ওপর সার্বক্ষণিক নজর রাখার। তার সঙ্গে ছিলেন সিপাহী নান্নু মিয়া ও সিপাহী মোস্তফা। কিন্তু বিকেলে পাক বাহিনীর নজরে পড়ে যান তারা। চারপাশে অবস্থান নেয় শত্রুসেনারা। শুরু হয় অবিরাম গুলিবর্ষণ। নান্নুর কাছে থাকা হালকা মেশিনগানটিই ছিল তাদের প্রধান অস্ত্র। গুলি ছুঁড়তে ছুঁড়তে ফিরতে থাকেন তারা তিনজন। এমন সময় হঠাৎ একটি বুলেট এসে সিপাহী নান্নুর বুকে ঢুকে বেরিয়ে যায়। মাটিতে পড়ে যান নান্নু মিয়া। এলএমজি হাতে তুলে নেন নুর মোহাম্মাদ। এক হাতে নান্নু মিয়াকে নিয়ে আর অন্য হাতে অবিরাম গুলি করতে থাকেন। এ সময় ঘন ঘন অবস্থান পরিবর্তন করেছিলেন তিনি। যাতে শত্রু সেনারা বুঝতে না পারে কোন দিক থেকে, কতজন মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে লড়ছে।
ঠিক তখন মর্টারের একটি গোলা এসে লাগে নূর মোহাম্মাদের ডান পায়ে। শেষ পরিণতির কথা বুঝতে পেরেও দমে যাননি তিনি। সহযোদ্ধদের বাঁচানোর শেষ চেষ্টা করেন। মোস্তফার এক হাতে ছিল এলএমজি। আদেশ দিলেন অবস্থান পাল্টে শত্রুর দিকে গুলি ছুঁড়তে। সেই সঙ্গে আহত নান্নুকে নিয়ে পেছনে ফিরতে। তারপর আবার নিজ হাতে এলএমজি তুলে নিয়ে শক্রদের ঠেকাতে থাকেন। যাতে নান্নুকে নিয়ে মোস্তফা নিরাপদ স্থানে সরে যেতে পারে। কিন্তু সহযোদ্ধাদের ঘাঁটিতে ফেরাতে পারলেও অতিরিক্ত রক্তক্ষরণে নিস্তেজ হয়ে পড়েন নূর মোহাম্মাদ। পরে নিকটবর্তী একটি ঝোপের পাশে এই বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ পাওয়া যায়। মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে সরকার তাকে মরণোত্তর ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে। মহান এই বীরের সহধর্মিণী ফজিলাতুন্নেছা গত বছরের (২০১৮) ২১ নভেম্বর মৃত্যুবরণ করেন। বর্তমানে একমাত্র ছেলে গোলাম মোস্তফা ও তিনকন্যা জীবিত রয়েছেন।
পরে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় যশোরের শার্শা উপজেলার উত্তর সীমান্তবর্তী কাশিপুর গ্রামে দাফন করা হয়।
এদিকে এই বীরশ্রেষ্ঠের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) কাশিপুরে নূর মোহাম্মাদ স্মৃতি সৌধে বিজিবি, উপজেলা প্রশাসন, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, বীরের সম্মানে গার্ড অব অনার, স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জালি অর্পণ, রুহের মাগফিরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি।https://www.facebook.com/D-TV-881207148717249/

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 23 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক