admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০১৯ ৭:৫৫ পূর্বাহ্ণ
এ কারণে বিশ্বের কিছু দেশের একদল মানুষ অতিরিক্ত মোটা আরেকদল অতিরিক্ত চিকন। ল্যানসেটের সর্বশেষ গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনটি বলছে, সারা বিশ্বে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্যগ্রহণ বৃদ্ধি আর ব্যায়াম করা কমে যাওয়ায় এমনটা হচ্ছে। আন্তর্জাতিক ভাবে বলছে আধুনিক খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবেই। এ ধরণের খাদ্যাভ্যাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাব সাহারান ও এশিযান দেশগুলো। প্রতিবেদন অনুযাযী এই বিশ্বের ২৩০ কোটি শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ ওজন নিয়ে বেঁচে আছেন। আর ১৫ কোটি শিশু অপুষ্টির কারণে চিকন। এর অর্থ বিশ্বের ২০ শতাংশ মানুষ অতিরিক্ত ওজনের। আর ৪ বছরের নিচে ৩০ শতাংশ শিশু ঠিকমতো বাড়তে পারছে না। ২০ শতাংশ নারী রোগা। এই গবেষণায় ১২৬টি দেশের হিসেব দেয়া হয়েছে। যার মধ্যে ৪৫টিই এই সমস্যায় ভুগছে।