admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২০ ১:৪৪ অপরাহ্ণ
করোনা তাণ্ডবের মধ্যেই ইয়েমেনে সউদী জোটের পাল্টা হামলা বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের তাণ্ডব। আর এর মধ্যেই ইয়েমেনে হামলা চালিয়েছে সউদী নেতৃত্বাধীন আরব জোট। ইয়েমেনের রাজধানী সানায় এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে অন্তত একজন নিহত আহত হয়েছেন। আহত হন আরও কয়েকজন। ইরানের টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এ কথা জানিয়েছে।
জানা গেছে, ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট ভবন ও সামরিক ঘাঁটিসহ বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে সউদী জোট বিমান হামলা চালায়। সম্প্রতি ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সউদী আরবের রাজধানী রিয়াদে এবং দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর দুদিন পর সউদী জোট এই পাল্টা বিমান হামলা চালাল।