মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেসরিলিজ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৭নং পালিপ্রয়াগপুর ইউপি এর ২নং ওয়ার্ডের অর্ন্তগত দূর্গাপুর নামক গ্রাম হতে বিপুল পরিমাণ ২২৮ বোতল ফেয়ারডিল সহ দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল (৩৪), পিতা- মোঃ আবেদ আলী, সাং- খুলুপাড়া, ২নং কাটলা ইউপি, ২। মোঃ মানিক (৩৫), পিতা- মোঃ হাসেন, সাং- দাউদপুর শাহপাড়া, ২নং কাটলা ইউপি, ৩। মোঃ মোফাজ্জল (৩৪), পিতা- মোঃ শহিদুল, সাং- মির্জাপুর খয়ারবাড়ী, ৬নং জোতবানী ইউপি, সর্ব থানা- বিরামপুর, জেলা- দিনাজপুরদেরকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ীরা দিনাজপুরের বিরামপুর থানা এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেয়ারডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে। ধৃত আসামীরা মাদক পরিবহন কাজে মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন ব্যবহার করে স্থানীয় লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য সমূহ মজুদ করে ব্যবসা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল, ২। মোঃ মানিক এবং ৩। মোঃ মোফাজ্জল গণ পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে ফেয়ারডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।