হোম
অপরাধ

বিরলে ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সাম্প্রতিক দিনাজপুরে ঘটে যাওয়া কয়েকটি অপরাধের প্রকৃত রহস্য দ্রুততম সময়ে উদঘাটন ও আসামী গ্রেফতারে দিনাজপুর জেলা পুলিশ সফলতার পরিচয় দিয়েছে। সফল অভিযানগুলি ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরায় জনমনে সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। আজকের উদঘাটিত ঘটনাটি ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে জনমনে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে বলে দিনাজপুর জেলা পুলিশ মনে করে।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, গত ১৫ জুলাই- ২০২৫ তারিখে বিকাল ৪ টায় দিনাজপুর জেলার বিরল থানাধীন বিজোড়া ইউনিয়নের যুগিহারী গ্রামস্থ ভিকটিম তার নিজ বসত বাড়ী হতে নিজস্ব চার্জার ভ্যান নিয়ে ভাড়া খাটার জন্য বাড়ীর বাহিরে যায়। পরবর্তীতে ভিকটিম আর বাড়ীতে ফেরত না আসলে ভিকটিমের পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে ১৬ জুলাই-২০২৫ তারিখে সকাল অনুমান ৭ টায় বিরল থানাধীন ৩নং ধামইর ইউনিয়নের অন্তর্গত মাটিয়ানদিঘী গ্রামস্থ সিতলা মন্দির এর পশ্চিম পার্শ্বে বাজনাহার হতে কাশিডাঙ্গাগামী পাকা রাস্তার উপর একটি মৃতদেহ পরে আছে মর্মে সংবাদ পেয়ে ভিকটিমের পিতা

ঘটনাস্থলে গিয়ে তার ছেলের মৃতদেহ সনাক্ত করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে ১৬/১৯৮ নং মামলা রুজু করা হয়। উক্ত সংবাদ পাওয়া মাত্রই বিরল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে আসামী সনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

মামলা রুজুর পরপরই পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, এর দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এবং বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সোহেল রানা এর সমন্বয়ে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্স নিয়োগ করে আসামী সনাক্ত ও ডিসিস্টের নিকট হতে লুষ্ঠিত চার্জার ভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করার নিমিত্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইং ২১ জুলাই- ২০২৫ তারিখ রাত অনুমান ৪.৩০ টায় বিরল থানাধীন মোতাপুকুর গ্রামস্থ আসামীর শ্বশুর বাড়ী হতে আসামী মোঃ নাজমুল হক মুন্নাকে গ্রেফতার করলে সে জানায় ডিসিস্ট আসাদুল হক ডিসিস্টের এলাকায় সাইকেল মেকানিক হিসেবে পরিচিত। সেই সুবাদে বছর খানেক আগে চানাচুর বিক্রির উদ্দেশ্যে একটি ঠেলা ভ্যান তৈরি করার জন্য ডিসিস্টের পরামর্শে আসামী মুন্না ৪(চার) টি চাকা ও এক্সেল কিনে ডিসিস্টকে সরবরাহ করেন।

ডিসিস্ট ভ্যান তৈরি করা বাবদ ১২ হাজার টাকা অগ্রিম দাবি করলে আসামী মুন্না ডিসিস্টকে ৬ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে ডিসিস্ট আসামীকে ভ্যান তৈরি না করে দিলে তার প্রতি আসামীর ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভে আসামী ডিসিস্টের উক্ত ভ্যানটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে ঘটনার দিন মোঃ নাজমুল হক মুন্না ডিসিস্টকে মামলার ঘটনাস্থলে কৌশলে মালামাল বহন করার কথা বলে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর আনুমানিক রাত ৯ টায় আসামীর নিজ মোবাইল ফোন মাটিতে ফেলে দিয়ে ডিসিস্টকে খোঁজার জন্য বললে ডিসিস্ট মাথা নিচু করে মোবাইল ফোন খোঁজার চেষ্টা করলে আসামী পিছন দিক হতে তার নিকটে থাকা শরীরের মধ্যে লুকানো ধাঁরালো দা দিয়া ডিসিস্ট এর মাথায় এলোপাথারীভাবে কোপ মারতে থাকে।

তখন ডিসিস্ট নিস্তেজ হয়ে পাকা রাস্তার উপর উপুর হয়ে পড়ে গেলে আসামী মুন্না তাহার হাতে থাকা দা টি পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে দিয়ে ভিকটিমের চার্জার ভ্যানটি নিয়ে ২নং আসামী মোঃ রুবেল ইসলাম ওরফে সাহেব আলী এর নিকট যায়। তারা উভয়ে শলাপরামর্শ করে উক্ত চার্জার ভ্যানটি কৌশলে জনৈক কিনু দেব শর্মা নামক ব্যক্তির নিকট দরদাম ঠিক করে বিক্রির প্রস্তাব দিলে কিনু দেব শর্মা সরল বিশ্বাসে মোঃ নাজমুল হক মুন্নাকে মালিক জেনে ৩৫ হাজার টাকার বিনিময়ে ক্রয় করে।

পরবর্তীতে নাজমুল হক মুন্না ও রুবেল ইসলাম নামক আসামীদ্বয়ের দেয়া তথ্য মতে কিনু দেব শর্মার বাড়ী হতে লুষ্ঠিত চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়। ভ্যান উদ্ধার শেষে আসামী মুন্নার পূর্বে দেয়া তথ্য মতে তার দেখানো ধানক্ষেতে তল্লাশী করে ঘটনাস্থলের পাশ্ববর্তী জনৈক আফছান আলীর ধানক্ষেত হতে খুনের কাজে ব্যবহৃত দা টি উদ্ধার করা হয়।

‎খুনের সাথে জড়িত গ্রেফতারকৃত আসামী বিরল উপজেলার মজিবর রহমান এর ছেলে মোঃ নাজমুল হক মুন্না (৩২) ও বোচাগঞ্জ উপজেলার জালালী আটগাঁও গ্রামের মোঃ সলেমান আলী এর ছেলে মোঃ রুবেল ইসলাম। উদ্ধারকৃত ভিকটিমের ১টি চার্জার ভ্যান, ভিকটিমের ১টি স্যাম্ফোনী বাটন মোবাইল ফোন ও খুনের কাজে ব্যবহৃত ১টি দাসহ আদালতে সোপর্দ করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 10 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 11 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক