হোম
নির্বাচিত কলাম

বিতর্কিত চীনা কোম্পানি এক্স এমসি-সিএমসি কনসোর্টিয়ামকে দেওয়া হচ্ছে মধ্যপাড়ার লাভজনক পাথর খনির কাজ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২০ ১:০২ অপরাহ্ণ

BCMC-mknewsbd

ফাইল ছবি

তীব্র সমালোচনার পরও বিতর্কিত চীনা কোম্পানিকেই দেওয়া হচ্ছে মধ্যপাড়ার লাভজনক পাথর খনির কাজ। পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলেও  রহস্যজনকভাবে তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ পাথর উত্তোলনের কর্মযজ্ঞ। কোনো ধরনের দরপত্রও আহ্বান না করেই ‘ডাইরেক্ট পারচেজ মেথডে’ (ডিপিএম) বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির চীনা ঠিকাদার এক্স এমসি-সিএমসি কনসোর্টিয়ামকে এ কার্যাদেশ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তাদের কাজ দেওয়া হলেও পরে পূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে জানা যায়। এরকম অনভিজ্ঞ কোম্পানির মাধ্যমে পাথর খনির কাজ করানো হলেও শুধু পাথর খনি নয় জনগণ এবং পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানির (এমজিএমসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম কামরুজ্জামান বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আমরা শুনেছি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির চীনা ঠিকাদার এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম পাথর খনিতে কাজ করার আবেদন করেছে। যেহেতু সময় নেই তাই ডিপিএম পদ্ধতিতে কোনো কোম্পানিকে অন্তর্বর্তী সময়ের জন্য কার্যাদেশ দেওয়া যায় কি না সে বিষয়ে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) কাছে মতামত চাওয়া হয়েছে। তাদের মতামতের পরই বিষয়টি এমজিএমসিএলের পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, এরপর মন্ত্রণালয়কে জানিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কয়লা ও পাথর উত্তোলনের কাজ এক নয়। দুটি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। কয়লা নরম বস্তু যা কেটে কেটে উত্তোলন করতে হয়। অপর দিকে পাথর কঠিন বস্তু হওয়ায় ড্রিলিং কিংবা ঝুঁকিপূর্ণ ব্লাস্টিংয়ের মাধ্যমে উত্তোলন করতে হয়। এজন্য বিশেষায়িত জ্ঞান ও পাথর খনিতে কাজ করার অভিজ্ঞতা দরকার হয়। হার্ডরক মাইনিংয়ে অনভিজ্ঞ কোল মাইনিং কোম্পানিকে চলমান খনির কাজ দেওয়া হলে খনিটি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে। একই সঙ্গে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে খনি এলাকার মানুষ ও পরিবেশ। অভিযোগ রয়েছে এতকিছুর পরও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) একটি অশুভ সিন্ডিকেট ওই চীনা কোম্পানিকে কাজ দেওয়ার পাঁয়তারা করছে। এর অংশ হিসেবেই মধ্যপাড়া পাথর খনিতে কাজ করা বেলারুশ ও দেশীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়া কোম্পানি জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) চুক্তি নবায়ন না করার কথা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে এমজিএমসিএলের এক কর্মকর্তা বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি জিটিসির চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু এখনও পর্যন্ত নতুন করে পাথর উত্তোলনের জন্য কোনো আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়নি। এধরনের একটি খনিতে দরপত্রের মাধ্যমে কোম্পানিকে কার্যাদেশ দিতে প্রায় ১ বছর সময় লাগে। সেখানে সময় আছে মাত্র ১ মাস। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সময়ে পাথর উত্তোলন অব্যাহত রাখার জন্য চীনা কোম্পানিটিকে ডাইরেক্ট পারচেজ মেথডে (ডিপিএম) কাজ দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। এ বিষয়ে মতামত নেওয়ার জন্য পরিকল্পনা কমিশনের আওতাধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিসিইউ) কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সিপিটিইউ এ নিয়ে কোনো মতামত দেয়নি।

জিটিসি জানায়, ২০১৪ সালে করা চুক্তি অনুযায়ী তাদের ৬ বছর খনিতে কাজ করার কথা। কিন্তু এমজিএমসিএলের নানা প্রতিবন্ধকতা, ড্রয়িংÑ ডিজাইন অনুমোদন না করা এবং মালামাল ও যন্ত্রপাতি আমদানির অনুমতি না দিয়ে ৪৭ মাস কাজ না করিয়ে বসিয়ে রাখা হয়েছিল তাদের। এমনকি তাদের পাওনা পর্যন্ত আটকে রাখা হয়েছিল ৩ বছর। একারণে তারা নতুনভাবে আরও ৪৭ মাস সময় বাড়ানোর দাবি জানিয়েছে। এমজিএমসিএল তাতেও আপত্তি দেয়। শেষ পর্যন্ত বিষয়টি নিষ্পত্তির জন্য আরবিট্রেশন আদালতে মামলা দায়ের করেছে জিটিসি। চলতি সপ্তাহে এ নিয়ে ঢাকায় আরব্রিটেশন আদালতে শুনানির কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এমজিএমসিএলের এক শীর্ষ কর্মকর্তা জানান, বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির চীনা ঠিকাদার এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামকে প্রথম দফায় ৬ বছরের জন্য কয়লা উত্তলনের জন্য কাজ দিলেও পরবর্তীতে দুই দফায় চুক্তির মেয়াদ আরও ৮ বছর বাড়িয়েছে। দ্বিতীয় চুক্তি নিষ্পত্তি না করে তাদের ১৮৬ কোটি টাকার জামানত ফেরত দেওয়া হয়েছে। কোল ইয়ার্ডে মজুদকৃত কয়লার মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৪৪ মেট্রিক টন চুরির বিষয়টিরও নিষ্পত্তি হয়নি। চুক্তি অনুযায়ী কোম্পানিটি প্রতি টন কয়লার জন্য ৩৮ ডলারে কাজ নিয়ে পরবর্তীতে ৯২ ডলারে উন্নীত করেছে। ফলে বড় পুকুরিয়া থেকে কয়লা কিনে সংশ্লিষ্ট তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের দাম ৩ গুণ বাড়াতে হয়েছে সরকারকে। উন্নত বিশে^ কোথাও কয়লা উৎপাদনের জন্য কোনো ঠিকাদার টন প্রতি ৩০ ডলারের বেশি নিচ্ছে না। বাংলাদেশের মতো সস্তা মজুরির দেশে ২২ ডলারের বেশি হওয়া উচিত না। তারপরও তারা কয়লা উত্তোলন করছে টন প্রতি ৯২ ডলারে। অথচ একই এলাকায় অবস্থিত পাথর মাইনিং কোম্পানি জন্য ভিন্ন আইন। চুক্তি অনুযায়ী জিটিসিকে ৬ বছরের জন্য কাজ দিলেও বাস্তবে তারা কাজ করেছে মাত্র আড়াই বছর। বাকি সাড়ে ৩ বছর তাদের কাজ না করে বসে থাকতে বাধ্য করা হয়েছে। অথচ মাত্র ১২ ডলারে কোম্পানিটি পাথর উত্তোলন কাজ করছে।

জানা যায়, মধ্যপাড়া পাথর খনিতে ৪৭ মাস কাজ বন্ধ থাকার বিষয়ে তদন্ত করার জন্য ২০১৭ সালে পেট্রোবাংলা একটি তদন্ত কমিটি গঠন করে। পেট্রোবাংলার তৎকালীন পরিচালক আমিনুজ্জামানকে আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি তাদের রিপোর্টে জিটিসিকে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২ বছর সময় বাড়ানোর সুপারিশ করে। কিন্তু সেই রিপোর্টও আমলে নেয়নি কতৃপক্ষ। রিপোর্টে আরও বলা হয়, শিলা উৎপাদন ও স্টোপ উন্নয়ন কাজে এমজিএমসিএল এর দেওয়া যন্ত্রপাতিই জিটিসি ব্যবহার করত। কিন্তু ২২ সেপ্টেম্বর ২০১৫ সালে এসব যন্ত্রপাতির মজুদ পুরোটাই শেষ হয়ে গেলেও এমজিএমসিএল তা জিটিসিকে দেয়নি। যার কারণে ওই বছরের ২৩ সেপ্টেম্বর থেকে খনির কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এনিয়ে বার বার লিখিতভাবে জানালেও কর্ণপাত করেনি এমজিএমসিএল। উল্টো ৬ বছরে ১১ জন এমডি (ব্যবস্থাপনা পরিচালক) বদল করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 9 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক