হোম
নির্বাচিত কলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন জামিনের পরও গুম হচ্ছে নেতাকর্মীরা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২০ ৮:৩০ পূর্বাহ্ণ

মির্জা ফখরুল বলেছেন জামিনের পরও গুম হচ্ছে নেতাকর্মীরা-এম কে নিউজ

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন জামিনের পরও গুম হচ্ছে নেতাকর্মীরা। গুম হওয়া ও আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, উচ্চ আদালত থেকে জামিনের পরও সাদা পোশাকে পুলিশ নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় নেত্রী বেগম খালেদা জিয়া আজ বন্দি। আমাদের তরুণ সম্ভাবনাময় নেতা তারেক রহমান নির্যাতিত হয়ে মিথ্যা মামলায় বিদেশে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার সংখ্যা ৩৫ লাখেরও বেশি। গুম হয়ে গেছেন প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এবং নিহত হয়েছেন সহস্রাধিক।

গত কয়েকদিনে আরো তিন-চারজন গুম হয়েছেন জানিয়ে তিনি বলেন, বুধবার দুপুর ১টার দিকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পর তুরাগ থানা যুবদল সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময় ও সহসভাপতি তৌহিদুল ইসলাম হাসিবকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকজন। উত্তরা পশ্চিম থানা যুবদল সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার মাসুমকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে এবং পল্টন থানা যুবদলের যুগ্ম সম্পাদক লিয়ন হককে বাসা থেকে তুলে নিয়ে গেছে।

এদের কারো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং এটা অহরহ ঘটছে। আমি খুব স্পষ্ট করে সরকারকে বলতে চাই, পরিবারের কাছে অবিলম্বে এদের ফিরিয়ে দেন। এদের মুক্তি দিন। অন্যথায় জনগণের উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গ কিন্তু আপনাদেরকে টিকিয়ে রাখতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে এখন কোনো সরকার আছে বলে মনে হয় না এবং এই সময়ে সুশাসন তো দূরের কথা শাসন বলতেও কিছু নেই। প্রতিদিন গণমাধ্যমে ক্ষমতাসীনদের দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচারের খবর আসছে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। দু-একটা চুনোপুটি ধরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা।

সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এনামুল হক চৌধুরী, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের মিজানুর রহমান শরীফ প্রমুখ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 11 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক