admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
সাজাদুর রহমান সাজু,গাইবান্ধা থেকেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা কমিটির ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করায় ঘোড়াঘাট পৌরসভার তিনবারের পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন কে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘোড়াঘাট পৌর বিএনপি ও যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খেতাব মোড়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নেতাকমীরা ।
এ সময় বক্তব্য রাখেন ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,যুগ্ম-সাদারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাঈম খান নিরব, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজবী আহম্মেদ রকি, সদস্য সচিব ইফতারুল ইসলাম ধলু,স্বেচ্ছাসেবক দলের আজিজুর রহমান ও গোলাম রব্বানী,বিশাল খান ও শ্রমিকদলের মাহাফুজার রহমানসহ পৌর বিএনপি,পৌর যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল সহ অঙ্গসংগঠনের ওয়ার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুস সাত্তার মিলন বলেন,আমাকে ২ নং যুগ্মসাধারণ সম্পাদক করায় আমি মনে করি এই সাফল্য ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাফল্যতা। জেলা বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি সহ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ।