হোম
ঢাকা

বিএনপি’র মুখেই বাজে ভাষা শোভা পায়, ওবায়দুল কাদের।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, সাভার, ঢাকা প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাজে ভাষা বিএনপির মুখেই শোভা পায়, কারন ২০১৩, ২০১৪ সালে আন্দোলনের নামে সহিংসতা করে আগুন সন্ত্রাসী করেছে তারা। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে ৩ টি সেতু নির্মাণ প্রকল্পের ৮ লেন বিশিষ্ট ২য় আমিনবাজার সেতু ও ৪ লেন বিশিষ্ট ২য় সালেহপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি পুড়িয়ে মানুষ মেরেছে, বাসে অগ্নিসংযোগ করেছে, রেলের লাইন পুড়িয়েছে, এমনকি তারা ভুমি অফিস পুড়িয়েছে যেখানে অনেকে ভুমি অফিসের বহু বছরের রেকর্ড নষ্ট হয়েছে। তারা আসলেই আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। তিনি আরও বলেন, আমরাও প্রস্তুত রয়েছি। আন্দোলন শান্তিপূর্ণ ভাবে করার অধিকার সকল গণতান্ত্রিক দলের রয়েছে । কিন্তু আন্দোলনের নামে যদি সহিংসতা হয় এবং জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয় সে অবস্থায় আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবে। এবং সমুচিত জবাব দেবে। কেউ সংঘাত সৃষ্টি করতে চাইলে তার সমুচিত জবাব দেওয়া হবে। উদ্ভুত পরিস্থিতে প্রশাসনেরও একটা দায়িত্ব রয়েছে, জনগণের জানমালের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবেন। সেতুমন্ত্রী বলেন, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশে ঠিক সেভাবেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের মেয়াদ শেষের দিকে। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সাথে আলোচনার পর সার্চ কমিটি গঠন করে ইলেকশন কমিশন গঠন করা হবে।

তিনি আরও বলেন, এই ইলেকশন কমিশন নিয়ে সংশয় থাকার কোন কারন নেই। এখানে বিএনপিরও প্রতিনিধিত্ব থাকে। এখন যে নির্বাচন কমিশন আছে এখানেও তাদের একজন দলীয় কমিশনার আছেন। যিনি প্রায়ই বক্তব্য দিয়ে থাকেন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে দ্বিমত করেন। বিএনপি যে সুরে কথা বলেন তাদের নির্বাচন কমিশনের প্রতিনিধিও সেই সুরেই কথা বলেন। এখানে কিন্তু তাদেরও প্রতিনিধি থাকেন।

ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি কোন দলের সার্থে এটা করবেন না। তিনি সবাইকে নিয়েই একটা সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করবেন। আমাদের দেশের নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। কারন নির্বাচনের সময় যেসব বিষয় নির্বাচনের সাথে জড়িত প্রশাসন এবং পুলিশ থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা সব কিছু কিন্তু নির্বাচন কমিশনের অধিনে থাকে। কাজেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের এখানে খেলাধুলা করবার প্রয়োজন নেই। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না। আমাদের সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্বের বিষয়ে বলা আছে। নির্বাচন কমিশনের অধিনে প্রশাসনিক এবং আইন প্রয়োগকারী সংস্থা এমনকি সেনা বাহীনির টাস্কফোর্সও দায়িত্ব পালন করে থাকে।

সেটা সরকারের অধিনে থাকে না। হোম মিনিস্ট্রি তখন চলে যায় নির্বাচন কমিশনের অধিনে। নির্বাচন করার জন্য যেটা দরকার, যে যে সংস্থা দরকার সবাই তখন নির্বাচন কমিশনের অধিনে চলে যায়। কাজেই এখানে কারও ভয় পাওয়ার কোন কারন নেই।এদিকে বাংলাদেশ সরকারের অর্থায়নে সওজের এই নির্মাণ কাজে সেপ্টেম্বর মাস পর্যন্ত খরচ হয়েছে ৩০ দশমিক ৯৫ কোটি টাকা। সেতু দুটির কাজ শুরু হয়েছে এ বছরের ফেব্রুয়ারির ২ তারিখে এবং কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারি।

আজ পরিদর্শনে এসে ওবায়দুল কাদের জানান এ কাজের ২৫ শতাংশ ভৌত অগ্রগতি সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, ২৩২ দশমিক ৯৪ মিটারের ৫ টি স্প্যান বিশিষ্ট ২য় আমিনবাজার সেতুর চুক্তিমুল্য হয়েছে ২০৪ কোটি টাকা।এ সেতুর ১৪০ টি পাইলের ১০২ টি পাইল সম্পন্ন হয়েছে, ৬ টি পাইল ক্যাপের মধ্যে ৩ টি, ৪ টি পিয়ারের মধ্যে ১ টি এবং ২টি অ্যাবাটমেন্টের মধ্যে ২ টিরই কাজ সম্পন্ন হয়েছে।

অপরদিকে ৬৩ দশমিক ৮১ মিটারের ৩ টি স্প্যান বিশিষ্ট ২য় সালেহপুর সেতুর চুক্তিমুল্য হয়েছে ৪০ দশমিক ৫০ কোটি টাকা। এ সেতুর ৮৬ টি পাইলের সবকটি পাইলই ইতমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া ৪ টি পাইল ক্যাপের মধ্যে ৩ টি, ২টি পিয়ারের মধ্যে ১ টি এবং ২টি অ্যাবাটমেন্টের মধ্যে ২ টিরই কাজ সম্পন্ন হয়েছে। আমিনবাজার সেতুটির জন্য ৮০০ মিটার এপ্রোচ সড়ক এবং সালেহপুর সেতুর জন্য ১৪০০ মিটার এপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। সেতু ২টিই প্রি স্ট্রেসড কংক্রিট গার্ডার ধরণের। ইতমধ্যে যার ১২ দশমিক ৬৫ শতাংশ আর্থিক বরাদ্দ খরচ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধতন কর্মকর্তা, ঠিকাদার লায়ন মোহাম্মদ ইমামসহ আরও অনেকে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 21 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক