হোম
নির্বাচিত কলাম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনীতিতে আপাতত সক্রিয় হচ্ছেন না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুন, ২০২০ ৭:৪২ পূর্বাহ্ণ

BNP-Khaleda-Zia-mknewsbd

ফাইল ছবি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনীতিতে আপাতত সক্রিয় হচ্ছেন না । পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সরাসরি দল পরিচালনার দায়িত্বও নিচ্ছেন না তিনি। বড় ছেলে তারেক রহমানই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। এ ক্ষেত্রে খালেদা জিয়া পেছন থেকে ভূমিকা রাখবেন অভিভাবকের মতো। দেবেন প্রয়োজনীয় নির্দেশনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নীতিনির্ধারকদের সাথে পরামর্শ করে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকা- চালিয়ে যাবেন বলে বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা গেছে। প্রসঙ্গত অসুস্থ খালেদা জিয়াকে গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হয়। এর আগে তিনি টানা ২৫ মাস কারাবন্দী ছিলেন। বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার পরপরই দলের গঠনতন্ত্র অনুযায়ী দ্বিতীয় প্রধান ব্যক্তি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আসেন। তারেক রহমান ২০০৮ সালের পর থেকেই লন্ডনে রয়েছেন। এক-এগারো সরকারের সময়ে কারাগারে চরম অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তখন তাকে মুক্তি দেয়া হয়। মুক্তি পেয়ে তিনি যুক্তরাজ্যে যান। এখন তিনি অনেকটাই সুস্থ। তবে বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে ইচ্ছা থাকলেও দেশে ফিরতে পারছেন না।

তারেক রহমানের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দেশে ফিরতে না পারলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনায় তিনি সরাসরি ভূমিকা রাখছেন। একটি সু-সংঠিত যোগাযোগ নেটওয়ার্ক তিনি গড়ে তুলেছেন। দলের নীতিনির্ধারণী সব সিদ্ধান্তই তার কাছ থেকে আসছে। এ ক্ষেত্রে সিনিয়র নেতারা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন অথবা প্রয়োজন মনে করলে তারেক রহমান নিজেই সবার মতামত নিয়ে বৃহৎ এই দলটি পরিচালনা করছেন। খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর প্রায় আড়াই মাস কেটে গেছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে প্রথম দুই মাস তিনি বলতে গেলে পরিবারের কয়েকজন সদস্য ছাড়া কাউকে সাক্ষাৎ দেননি। রোজার মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাক্ষাৎ দেন খালেদা জিয়া। ঈদের দিন রাতে দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় পর দলের স্থায়ী কমিটির সদস্যরা একসাথে খালেদা জিয়ার সাথে দেখা করেন। করোনার কারণে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে নেতারা খালেদা জিয়াকে দেখতে যান। এ ছাড়া দল ও দলের বাইরে প্রভাবশালী দুই-তিনজন নেতাও তার সাথে এরই মধ্যে দেখা করেছেন।

স্থায়ী কমিটির সদস্যদের সাথে সাক্ষাতের পর রাজনৈতিক অঙ্গনে কিছুটা কৌতূহল দেখা দিয়েছে, খালেদা জিয়া কি দলীয় রাজনীতিতে আবারো সক্রিয় হচ্ছেন? খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থতার কারণেই তিনি দলীয় রাজনীতিতে আপাতত সক্রিয় হচ্ছেন না। নেতাদের সাথে এসব সাক্ষাৎ ছিল অনেকটাই সৌজন্য ও নির্দেশনামূলক। প্রয়োজন মনে করলে তিনি দলের নীতিনির্ধারকের মাঝে মধ্যেই এই ধরনের সাক্ষাৎ দিতে পারেন অথবা তিনি কাউকে ডাকতেও পারেন। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য সংবাদ মাধ্যমকে জানান, খালেদা জিয়া কারাগারে থাকুন আর বাইরে নিয়ন্ত্রিত পরিবেশে থাকুন, তিনিই দলের প্রধান অভিভাবক। খালেদা জিয়া মানেই বিএনপি । জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস তিনি। সাংগঠনিক যেকোনো বিষয়ে তার নির্দেশনা দল বাস্তবায়ন করবে। তবে যেহেতু তিনি অ-সুস্থ আর দেশে এখন রাজনীতির পরিবেশ নেই, সে কারণে তিনি সরাসরি দল পরিচালনায় আসছেন না।

ওই নেতার কাছে প্রশ্ন ছিল, সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। সে ক্ষেত্রে রাজনীতি করতে পারবেন না, এমন কোনো শর্ত ছিল কিনা। তিনি নিশ্চিত করে বলেন, না এমন কোনো শর্ত নেই। খালেদা জিয়া অসুস্থ। উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলাই বিএনপির প্রধান অগ্রাধিকার। মুক্তির পর এখনো খালেদা জিয়ার উন্নত চিকিৎসা শুরু হয়নি। করোনার কারণেই সেটি সম্ভব হচ্ছে না। খালেদা জিয়ার চিকিৎসায় দলীয় চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম রয়েছে। তাদের এক-দুইজন নিয়মিত খালেদা জিয়ার শারীরিক অবস্থার ফলোআপ করছেন। এ ছাড়া পুত্রবধূ জোবায়দা রহমান নিয়মিতই তার চিকিৎসার তদারকি করছেন। এদিকে ছয় মাসের মুক্তি হিসাব করলে সরকারের নির্বাহী আদেশের মেয়াদ আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া এই আদেশের সময়সীমা বাড়ানোর আবেদন করবেন। এ নিয়ে কাজ শুরু করেছে বিএনপি। এরই মধ্যে দলের একাধিক আইনজীবীর সাথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে।

নেতারা বলছেন, করোনার কারণে পরিস্থিতি ভিন্ন থাকায় এখনো কোনো হাসপাতালে চিকিৎসা নেয়া সম্ভব হয়নি খালেদা জিয়ার। সে কারণে চিকিৎসার বিষয়টিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। সেদিক থেকে ছয় মাস সময় পার হলেও প্রথমত তার সুচিকিৎসার কাজটিই অগ্রগণ্য থাকবে। খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, যে কারণে ম্যাডামকে মুক্তি দেয়া হয়েছে, সে কারণ এখনো রয়েছে। করোনার কারণে ভালো চিকিৎসার ব্যবস্থা করা যায়নি। তার চিকিৎসা সম্পূর্ণ হয়নি। স্বাভাবিক কারণে প্রয়োজনবোধে আবারো সরকার সময় বৃদ্ধি করতে পারে মানবিক কারণে। তবে এটির জন্য আবেদন করতে হবে। যেহেতু তার মুক্তির প্রক্রিয়াটি নির্বাহী আদেশে হয়েছে, সে কারণে আবারো আবেদন করার মধ্য দিয়ে সময় বাড়ানোর অনুরোধ করতে হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 12 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক