হোম
আন্তর্জাতিক

বাহরাইনের বাংলাদেশি শ্রমিকরা করোনায় সুখবর পেলেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২০ ১০:১১ অপরাহ্ণ

Baharian-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে অনিয়মিত হয়ে পড়া বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন। বাহরাইনে বিদেশি কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার সদ্ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থানরত বাংলাদেশের প্রায় ৪০ হাজার কর্মী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াসহ মূলত যথাযথ কাগজপত্রের জন্য অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশের কর্মীরা এ সুযোগ পেতে যাচ্ছেন।

বাহরাইনের কূটনৈতিক সূত্রগুলো শনিবার জানিয়েছে, বাংলাদেশের অনিয়মিত হয়ে পড়া কর্মীদের বৈধতার সুযোগ দিতে বেশ কিছুদিন ধরেই বাহরাইনকে অনুরোধ জানানো হচ্ছিল। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাহরাইনের বাদশাহ অনিয়মিত হয়ে পড়া বিদেশি শ্রমিকদের বৈধ করার ঘোষণা দেন। এ মুহূর্তে দেশটিতে নতুন করে কোনো বিদেশি কর্মী নেওয়া হচ্ছে না। তবে আগামী বছরের শুরুতে দেশটির অর্থনীতি পুরোদমে চাঙা হয়ে উঠলে সেখানে নতুন করে বিদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। জানতে চাইলে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শনিবার বলেন, বাহরাইন সরকার এ মাসের শুরুতে অনিয়মিত হয়ে পড়া ৫৫ হাজার বিদেশি কর্মীকে বৈধতা দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশের অনিয়মিত হয়ে পড়া ৫০ হাজার কর্মীর মধ্যে প্রায় ৪০ হাজার কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন। এ জন্য এরই মধ্যে দূতাবাস বাংলাদেশের কর্মীদের যথাযথভাবে আবেদনের জন্য কর্মীদের পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের কর্মীরা যাতে সর্বোচ্চ সুফল পায় সে জন্য এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে বাহরাইন সরকার এরই মধ্যে আগামী জুন মাস পর্যন্ত বিদেশি কর্মীদের সব ধরনের মাশুল মওকুফ করেছে। নজরুল ইসলাম জানান, এ মুহূর্তে বাহরাইনে প্রায় দুই লাখের মতো বাংলাদেশের কর্মী কাজ করছেন। নানা কারণে এদের মধ্যে অন্তত ৫০ হাজার অনিয়মিত হয়ে পড়েছেন। বাংলাদেশের কর্মীরা মূলত নির্মাণশ্রমিক, গাড়িচালক ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। এছাড়া প্রায় হাজার পাঁচেক বাংলাদেশি ছোটোখাটো ব্যবসাও পরিচালনা করেন।

তিনি জানান, বাংলাদেশের কর্মীরা যাতে নিয়মিত হওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেন এ জন্য বাহরাইন পোস্টের মাধ্যমে তাদের জন্য নতুন পাসপোর্ট ইসু্য কিংবা পাসপোর্ট নবায়নের ব্যবস্থা করছে দূতাবাস। এর পাশাপাশি বাংলাদেশের কর্মীরা যাতে স্বাচ্ছন্দ্যে এলএমআরএর মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে পারেন তা নিশ্চিত করতে বাহরাইন ফাইন্যান্স কোম্পানিকে যুক্ত করছে। বাহরাইনের শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা এলএমআরএর প্রধান নির্বাহী ওসামা আল আবসির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিডিএন সম্প্রতি এ খবরে জানিয়েছে, মূলত ফ্রি-ভিসা নিয়ে যারা বাহরাইনে গিয়েছেন তারা ওই সুযোগটি পাবেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যারা আবেদন করবেন তাদের সাধারণ ক্ষমার আওতায় আনা হবে।

এর ফলে অনিয়মিত হয়ে পড়া বিদেশি কর্মীরা কোনো ফি ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাবেন। এসব কর্মী যেমন বাহরাইনে বৈধ হয়ে নতুন করে কাজ করার সুযোগ পাবেন, তেমনি কোনো রকম জরিমানা না দিয়েই চাইলে নিজেদের দেশে ফিরে যেতে পারবেন। অনিয়মিত হয়ে পড়া বিদেশি কর্মী কিংবা যেসব বিদেশি কর্মীর কাজের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা এলএমআরএর দেওয়া ফ্ল্যাক্সিবেল ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে সাধারণ ক্ষমার সুযোগটি নিতে পারবেন।

এ প্রসঙ্গে ওসামা আল আবসি জিডিএনকে বলেন, এখন যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নিয়ে বিদেশি কর্মীদের আবার নিয়মিতভাবে কাজের সুযোগ নিশ্চিত করা কিংবা তাদের দেশে ফেরার সুযোগ করে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগের দফার মতো এবারও ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা থাকছে। তবে তিনি এটিও উলেস্নখ করেছেন যেসব বিদেশি কর্মীর বিরুদ্ধে মামলা চলছে তারা সাধারণ ক্ষমার সুবিধা পাবেন না।

এর মানে হচ্ছে যারা পর্যটক ভিসা নিয়ে বাহরাইনে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাকছেন কিংবা যাদের ওপর বাহরাইন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে তারা ওই সুযোগ পাবেন না। প্রসঙ্গত বাহরাইনে ২০১৫ সালে ৬ মাসের জন্য বিদেশি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ওই সময় ৪২ হাজার বিদেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ পেয়েছিলেন। এদের মধ্যে প্রায় ৩২ হাজার আবার বাহরাইনে কাজের জন্য থেকে যান। বাকি ১০ হাজার ফিরে যান নিজেদের দেশে। গত বছরের ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী এ মুহূর্তে দেশটিতে চার লাখ ৯৮ হাজার বিদেশি কর্মী রয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 3 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 9 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 19 hours আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 19 hours আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 19 hours আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষন করলো তিন তরুন প্রতিবেশী।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার থানায় মামলা।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক