admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
মোঃ ইকরামুল হক, বাগেরহাট রিপোর্টার: বাগেরহাটের রামপাল উপজেলা ১০ নং বাঁশতলী ইউনিয়নের পরিষদ কক্ষে সকাল ১১ টার সময় ২০২২-২০২৩ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত
খাদ্যশস্য ১০ কেজি করে চাউল বাঁশতলী ইউনিয়নের দারিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। উক্ত ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার সংগ্রামী আহবায়ক ও ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল)প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেন৷ অন্যানের মাঝে উপস্থিত থাকেন৷ বাঁশতলী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফিরোজ,বাঁশতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড সদস্য শিকদার জিয়াউর রহমান, বাঁশতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ সরোয়ার হোসেন,বাঁশতলী ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ হুমায়ুন কবীর,বাঁশতলী ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ ইমরান হোসেন,বাঁশতলী ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ড সদস্য মল্লিক মহিদুল ইসলাম সহ-সকল ইউপি সদস্য, সদস্যাগণ ও উপকার ভোগী সকল পরিবার এ সময় উপস্থিত থাকেন ৷