admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১:০১ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংক এখন থেকে প্রভিডেন্ট ফান্ডের লভ্যাংশ সুদ নয় বলতে হবে মুনাফা। প্রভিডেন্ট ফান্ডের লভ্যাংশ আগে ইন্টারেস্ট হিসেবে অভিহিত করা হতো। এখন থেকে সেটিকে প্রফিট বা মুনাফা বলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।গতকাল রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১। এরইমধ্যে ব্যাংকটির সকল অফিস ও বিভাগে পাঠানো হয়েছে এটি।
সার্কুলারে বলা হয়, ১৯৮৩ সালের প্রভিডেন্ট ফান্ড রুলস এবং ১৯৫৬ সালের রেগুলারেশনের ইন্টারেস্ট শব্দটি প্রফিট শব্দ দ্বারা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া বিধান দুটি সম্পর্কিত সকল ফরম ও তহবিলসহ সব ক্ষেত্রে সুদের বদলে মুনাফা শব্দ প্রতিস্থাপনের অনুরোধ জানানো হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি জারি করা অর্থ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে নেয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। এ ছাড়া বিধান দুটি সম্পর্কিত সকল ফরম ও তহবিলসহ সব ক্ষেত্রে সুদের বদলে মুনাফা শব্দ প্রতিস্থাপনের অনুরোধ জানানো হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি জারি করা অর্থ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে নেয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।