admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২২ ৬:২০ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তাদের সুযোগ সুবিধা দিলে তৈরি পোশাক কারখানায় কাজের মান আরও ভালো করবেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চার্লস হোয়াইটলি। বুধবার ২০ জুলাই দুপুরে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় আমান স্পিনিং মিলস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এসময় আরও বলেন,বাংলাদেশ বিনিয়োগ বান্ধব দেশ বাংলাদেশের অনেক পোশাক কারখানার পোশাক ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে এতে করে বাংলাদেশ লাভবান হচ্ছে। বাংলাদেশকে সব বিষয়ে তারা সাহায্য করতে প্রস্তুত আছেন বলেও বলেন তিনি। এসময় তিনি শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন ও কারখানাটির কার্যক্রম দেশে সন্তোষ প্রকাশ করেন।
এসময় আমান স্পিনিং মিলস লিমিটেড কারখানার চেয়ারম্যান এম আমান উল্লাহ ,ব্যবস্থাপনা পরিচালক তাহরিন আমান, জেনারেল ম্যানেজার সুমন সাহা,এজিএম নাহিদুর রহমান,সিনিয়র ম্যানেজার আমিনুল ইসলাম,এ্যাডমিন এন্ড এইচআর মুনসুর আলী,ব্যবস্থাপক আরিফুল ইসলামসহ আরো অনেকে। কারখানাটিতে প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। এখানে উন্নত মানের সুতা উৎপাদন করা হয়।