admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ নেপালকে করোনার সুরক্ষা সামগ্রী দিলো। বন্ধুপ্রতীম রাষ্ট্র নেপালকে করোনাভাইরাস মোকাবেলার বিপুল পরিমাণ সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। সার্ক তহবিলের আওতায় এসব সামগ্রী দেওয়া হয়েছে।
ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের হাতে মঙ্গলবার প্রদেয় করোনার উপসর্গ নিরোধ ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর অংশ বিশেষ হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বন্ধুপ্রতীম রাষ্ট্র নেপালকে করোনাভাইরাস মোকাবেলার বিপুল পরিমাণ সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। সার্ক তহবিলের আওতায় এসব সামগ্রী দেওয়া হয়েছে।
নেপালকে করোনার সুরক্ষা সামগ্রী দিলো বাংলাদেশ, ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের হাতে মঙ্গলবার প্রদেয় করোনার উপসর্গ নিরোধ ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর অংশ বিশেষ হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- বাংলাদেশে তৈরি রেমডেসিভির ইনজেকশন, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই ও ফ্লোর ক্লিনার।নেপালকে করোনার সুরক্ষা সামগ্রী দিলো বাংলাদেশ
প্রসঙ্গত, সার্ক নের্তৃবৃন্দ এক ভিডিও কনফারেন্সে চলতি বছরের মার্চ মাসে করোনা মোকাবেলায ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল’ গঠন করার সিদ্ধান্ত নেন। এই তহবিল সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষ থেকে উক্ত তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার প্রদান করেন। যা বাংলাদেশের পক্ষ থেকেই ব্যয় করা হচ্ছে। এদিকে, মঙ্গলবার চিকিৎসা সামগ্রী হস্তান্তরের সময় নেপালের রাষ্ট্রদূত করোনার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সময় উপযোগী পদক্ষেপ এবং এদেশের উদ্যোক্তা ও ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোর ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেপালের রাষ্ট্রদূত বংশিধর মিশ্র।