admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে বিশ্বের বিস্ময় ও গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছেন । আওয়ামী লীগের আমলেই দেশে বেশি উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেছেন।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাভার সদর ইউনিয়নে নৌকার মাঝি সোহেল রানার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজীব বলেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা তাঁর প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশ নয়-আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। আন্তর্জাতিক মহল সব সময় মনে করে তিনি একজন যোগ্য নেতা, যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সঠিক নেতৃত্ব দিচ্ছেন।
পথসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সায়েম মোল্লা, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল ইসলাম ও সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।