admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২১ ১১:১০ অপরাহ্ণ
বাংলাদেশ আগামী ২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট ডিকসন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার, ২৭ অক্টোবর, আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বা ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশ বিগত ৫০ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে এবং দেশটি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাচ্ছে।
তবে বের হয়ে যাওয়ার পরবর্তী তিন বছর পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে, যাতে দেশটির উন্নতি মসৃণ করা যায়। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, থেকে বের হয়ে গেছে যুক্তরাজ্য। এর ফলে বাংলাদেশের বাণিজ্য নীতি কী রকম হবে, সে বিষয়টি স্বাধীনভাবে বিবেচনা করার সুযোগ পেয়েছি। এ লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিনিয়োগ সংলাপ হয়েছে। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেন, ইউনিলিভার ও এইচএসবিসিসহ যুক্তরাজ্যের অনেক বড় কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে। এ ছাড়া বাজার সুবিধা পেলে আরো অনেকে এখানে ব্যবসা করতে পারে।
বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি দেশ। এই দেশগুলোর প্রবৃদ্ধি হচ্ছে এবং এখানে জনসংখ্যাও বাড়ছে। রবার্ট ডিকসন বলেন, আমরা বাণিজ্য, নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আগামী দশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সম্পৃক্ত হব। আমি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন সহযোগিতা নিয়ে আলোচনা করছি, জানান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত।