হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে ১৩ জানুয়ারি থেকে করোনা প্রতিরোধ ১১ দফা বিধিনিষেধ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে ১৩ জানুয়ারি থেকে করোনা প্রতিরোধ ১১ দফা বিধিনিষেধ। দেশে আবারো বাড়ছে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। এ অবস্থায় ভাইরাসটির বিস্তার ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ সোমবার, ১০ জানুয়ারি, এই বিধিনিষেধ জারি করা হয়। যা কার্যকর হবে আগামী ১৩ জানুয়ারি থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এতে বলা হয়েছে, বাড়ি বাইরে যাওয়ার সময় জনসাধারণকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

সারাদেশে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত। নির্দেশনায় আরো বলা হয়েছে, হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করতে হলে এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ দফা নির্দেশনা মেনে চলতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিধিনিষেধগুলো হলোঃ

১) বাজার, দোকান ও শপিংমলে ক্রেতা ও বিক্রেতা এবং হোটেল ও রেস্তোরাঁসহ সকল জনসমাগমস্থলে সবাইকে বাধ্যতা মূলকভাবে মাস্ক পরতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

২) অফিস-আদালতসহ অন্যান্য কর্মক্ষেত্র তথা ঘরের বাইরে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে যাতে কোনো প্রকারের ব্যত্যয় না ঘটে সেজন্য সারাদেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।

৩) হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করতে হলে এবং আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে অবশ্যই করোনার টিকা গ্রহণের সনদ দেখাতে হবে।

৪) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পর ১২ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

৫) দেশের সকল স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সংখ্যা জোরদার করতে হবে। পোর্টগুলোতে ক্রুরা যাতে জাহাজের বাইরে আসতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা জারি করতে করতে হবে। দেশের স্থলবন্দরগুলোতে আগত ট্রাকের সঙ্গে শুধু চালকরা থাকতে পারবেন। তাদের সঙ্গে কোনো সহকারী থাকতে পারবেন না। বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীরা যাতে বিমানবন্দরে প্রবেশ করতে না পারেন সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬) ট্রেন, বাস এবং লঞ্চে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকল যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকার সনদধারী হতে হবে।

৭) যেসব যাত্রী বিদেশ থেকে আসবেন তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ টিকার সনদ প্রদর্শন করতে হবে।

৮) সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করবেন। আর এ বিষয়টি নিশ্চিত করবেন জেলা প্রশাসক, ডিসি, এবং উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনওরা।

৯) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্বসাধারণের করোনার টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রচার ও উদ্যোগ গ্রহণ করবে। এক্ষেত্রে তাদের সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

১০) উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বজায় থাকবে।

১১) কোনো এলাকায় বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে স্থানীয় প্রশাসন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 11 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 12 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক