admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২০ ১২:১৪ অপরাহ্ণ
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে। চীনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী এক মাস ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে তারা ভিসা নিয়ে আসতে পারবে। বাংলাদেশে আসতে হলে তাদের মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে।