admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, কারিগরি কমিটির সতর্কবার্তা। দেশে প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার স্পষ্ট ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১২ সেপ্টেম্বর সশরীরে স্কুল-কলেজে যাবে শিক্ষার্থীরা। সরকারের এই ঘোষণায় দ্বিমত পোষণ করছে না করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি কমিটি। তবে এক্ষেত্রে তারা কিছু সতর্কবার্তা জারি করেছে। গতকাল সোমবার রাতে কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার স্পষ্ট ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১২ সেপ্টেম্বর সশরীরে স্কুল-কলেজে যাবে শিক্ষার্থীরা। সরকারের এই ঘোষণায় দ্বিমত পোষণ করছে না করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি কমিটি।
তবে এক্ষেত্রে তারা কিছু সতর্কবার্তা জারি করেছে। গতকাল সোমবার রাতে কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে মাস্ক পরিধান করতে হবে। এমনকি যেসব অভিভাবক সন্তানকে স্কুলে দিয়ে যান তারাও যেন মাস্ক ছাড়া স্কুল প্রাঙ্গণে প্রবেশ না করেন, সেই ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হাত জীবাণুমুক্ত করার একটি স্টেশন স্থাপন করতে হবে।
যে কোনো প্রতিষ্ঠানের অন্তত ৮০ শতাংশ শিক্ষক-কর্মচারীকে অবশ্যই করোনার টিকা নেওয়া থাকতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ থাকলে তাকে টিকা নিতে হবে। নিয়মিত প্রাতঃসমাবেশ বন্ধ রাখতে হবে। ক্যাফেটেরিয়া, ডাইনিং, স্পোর্টস রুম বন্ধ রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে একটি অরিয়েন্টেশনের আয়োজন করতে হবে, যার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। এ সংক্রান্ত তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরণ এবং প্রচার করতে হবে। প্রয়োজনে স্থানীয় ক্যাবল লাইনের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে।