হোম
অপরাধ

বাংলাদেশে মহামারির মধ্যে ভুতুড়ে বিদ্যুৎ বিল বিড়ম্বনা, সমাধানে কী ভাবছে সরকার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জুন, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ

BD-Electric-Bill-mknewsbd

ফাইল ছবি

সরকারি তথ্য অনুযায়ী দেশে এখন প্রায় ২১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব ভুতুড়ে বিলের কারণে সীমাহীন ভোগান্তিতে ঢাকা ও ঢাকার বাইরের সাধারণ মানুষ। গত মে মাসে স্বাভাবিকের চাইতে চার থেকে ১০ গুণ বেশি বিল আসার অভিযোগ করেছেন তারা। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে বলা হয়েছে, চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এই বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এমন অবস্থায় উদ্বেগের মধ্যে আছেন এই ভোক্তারা। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাফানি রাফা গত ১৭ বছর ধরে এলিফেন্ট রোড এলাকায় থাকেন। প্রতিমাসে তার বিদ্যুৎ বিল আসে গড়ে চার হাজার টাকার মতো। গত মার্চ ও এপ্রিল মাসে এই বিল কিছুটা বাড়লেও শুধুমাত্র মে মাসে প্রায় ২০ হাজার টাকার বিল পাঠানো হয়। হঠাৎ এতো বেশি বিল আসার কারণ জানতে তিনি স্থানীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে যোগাযোগ করলেও, কোন সদুত্তর পাননি।

শুধু এক মাসের বিল কিভাবে ২০ হাজার টাকা হয়? মে মাসে তো এতো গরমও পড়েনি। তখন ঝড় বৃষ্টি হয়েছিল। আবহাওয়া ঠান্ডা ছিল, এসিও ছাড়তে হয়নি। পরে বিদ্যুৎ অফিসে গেলে তারা জানায় এপ্রিল মাসের বিল অনুযায়ী গড় করা হয়েছে। কিন্তু এটা তো কোন যৌক্তিক কথা হতে পারে না, বলেন মিস রাফা। ঢাকার মিরপুর, পান্থপথ, গুলশান, বারিধারা, মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদেরও অভিযোগ তাদেরকে মে মাসে, স্বাভাবিকের চাইতে কয়েকগুণ বেশি বিল পরিশোধ করতে হয়েছে।পল্লি বিদ্যুতের বিলেও অস্বাভাবিক চিত্র ।

পল্লি বিদ্যুতে একই সংকট ঢাকার বাইরে পল্লি বিদ্যুতের লাইন যারা ব্যবহার করেন। তাদের বিলেও এমন অস্বাভাবিক চিত্র দেখা গেছে। খুলনার কয়রা উপজেলার বাসিন্দা জয়ন্ত মুখার্জিকে এই ভুতুড়ে বিলের ফাঁদে পড়তে হয়েছে। তিনি বলেন, গত এপ্রিলে আমার বিল এসেছিল ৮০৩ টাকা। পরে দেখা যায় আসল বিল এসেছে মাত্র ৮২ টাকা। মানে প্রায় ১০ গুণ বেশি বিল এসেছে।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়রা উপজেলার নিজ গ্রামে থাকছেন মি. মুখার্জি। খুলনা শহরে তিনি যে বাসায় থাকেন সেটি গত তিন মাস ধরেই খালি পড়ে আছে। অর্থাৎ এই সময়ের মধ্যে কোন বিদ্যুৎ খরচ হয়নি।

অথচ ওই তিন মাসে মোট বিদ্যুৎ বিল প্রায় দুই হাজার টাকার মতো এসেছে। সেই বিল নিয়ে তিনি স্থানীয় বিদ্যুৎ অফিসে গেলে তাকে সমাধান দূরে থাক, বরং অসংলগ্ন ব্যবহার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আমি যখন বিল নিয়ে বিদ্যুৎ অফিসে গেলাম তারা আমাকে হুমকি ধমকি দিল। বলল, বিলে যেটা লেখা সেটা পরিশোধ না করলে মামলা করে দেবে। আমাদের এলাকার প্রায় সবার বিল এতো অস্বাভাবিক এসেছে, যা কেউ কল্পনাও করেনি।ভোক্তাদের ভোগান্তির মুখে ফেলা বেআইনি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের পক্ষ থেকে জুন মাস পর্যন্ত বিলম্ব ফি ছাড়া বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা দেওয়া হয়।

সে হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয় জুন মাসের মধ্যে সব বকেয়া বিল পরিশোধের। কিন্তু তিন মাসের বিদ্যুৎ বিল একসঙ্গে করায় সেইসঙ্গে মে মাসের বিদ্যুতের বিল অনেক বেশি দেখানোয় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি পহেলা মার্চ থেকে বিদ্যুতের দাম ৫-১০ ভাগ বাড়িয়ে নতুন দাম কার্যকর করায় এবং বছর শেষে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আদায়ের চাপ থাকায় এতো অস্বাভাবিক বিল এসেছে বলে মনে করা হচ্ছে।

এমন সংকটময় সময়ে তিনমাসের বিল একসঙ্গে করে ভোক্তাদের এমন ভোগান্তির মুখে ফেলাকে বেআইনি বলে দাবি করছেন ভোক্তা অধিকার সংগঠন-ক্যাব এর। জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। তিনি বলেন, এ ধরণের বিদ্যুৎ বিল করা অন্যায্য অযৌক্তিক। এমন বিল করার এখতিয়ার কারও নেই। তিন মাসের বকেয়া বিল কিস্তিতে দেয়ার সুযোগ দিতে হবে। এতো বিল একসাথে চাপিয়ে দেয়া আবার সেটা দিতে না পারলে জরিমানা করা আইনের বরখেলাপের সামিল। বিইআরসির মূল দায়িত্ব হল ভোক্তার অধিকার সংরক্ষণ করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় দায়িত্ব পালন করা।

হাইকোর্টের একটি নির্দেশনাতেও বলা আছে ভোক্তাদের যেকোনো অভিযোগ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এই দায়িত্ব পালন না করা বিইআরসির জন্য আদালত অবমাননার সামিল বলে মনে করছেন মি. আলম। এ ধরণের বিভ্রান্তি এড়াতে যে পদ্ধতিতে বিল করা প্রয়োজন সে ব্যাপারে দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করার জন্য বিইআরসির কাছে সুপারিশ করার কথা জানিয়েছেন তিনি।কবে নাগাদ সমাধান হবে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বেশিরভাগ মানুষ ঘরে অবস্থান করায় বিদ্যুৎ বেশি ব্যবহার হয়েছে সেইসঙ্গে মিটার না দেখে গড় বিল করায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ পর্যন্ত তার কাছে প্রায় পাঁচ লাখ অযৌক্তিক বিলের অভিযোগ পড়েছে। মন্ত্রী বলেন, চার কোটি গ্রাহকের মধ্যে আমরা অভিযোগ পেয়েছি সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ গ্রাহকের। শতাংশের হিসেবে সেটা খুব কম। করোনাভাইরাসের কারণে বিল রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটার চেক করতে পারেনি। এই কারণে এমন গড়মিল দেখা গেছে। এই অস্বাভাবিক বিল তৈরির পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। এপ্রিল মাসের বিল অনুযায়ী মে মাসের বিল সমন্বয় করার মাধ্যমে সামনের দুই সপ্তাহের মাথায় সমন্বিতভাবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।জনগণের দুর্ভোগ দূর করতে প্রতিটি অযৌক্তিক বিল স্থগিত করে দ্রুত প্রকৃত বিল পাঠানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। এবং তারা এই বিভ্রান্তির পেছনে জড়িত সবার শাস্তিও দাবি করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক