admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মে, ২০২১ ১২:২১ অপরাহ্ণ
বাংলাদেশে বাড়লো বিধিনিষেধ, চলবে গণপরিবহনও। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন তথা বিধিনিষেধের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। আরো ৭ দিন বাড়িয়ে করা হয়েছে ৩০ মে পর্যন্ত। আগের ঘোষিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার মধ্যরাতে। এদিকে, বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলেও স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া হোটেল-রেস্তারাঁয় বসে খাওয়ার অনুমতিও মিলেছে। তবে আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতে হবে।
আজ রোববার এসব শর্তে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সাম্প্রতিক করোনার ঊর্ব্ধগতি প্রতিরোধে গত ৫ থেকে ১১ এপ্রিল প্রথমে বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তীতে সংক্রমণ আরো বেড়ে গেলে গত ১৪ এপ্রিল থেকে ৮ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। এ সময় ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে তা আরো কয়েক দফা বাড়িয়ে ২৩ (আজ) পর্যন্ত করা হয়।
সাম্প্রতিক করোনার ঊর্ব্ধগতি প্রতিরোধে গত ৫ থেকে ১১ এপ্রিল প্রথমে বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তীতে সংক্রমণ আরো বেড়ে গেলে গত ১৪ এপ্রিল থেকে ৮ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। এ সময় ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে তা আরো কয়েক দফা বাড়িয়ে ২৩ (আজ) পর্যন্ত করা হয়।