admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ১৮২। একই সময়ে আরো ৪ হাজার ৪১৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়েছে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৭০৭টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। এর মধ্যে আরো ৪ হাজার ৪১৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় একটু বেশি।আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট ১০ হাজার ১৮২ জনের মৃত্যু হলো। এর আগে গতকাল ৯৪ জনের মৃত্যু হয়েছিল। প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১৪ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।