admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুন, ২০২০ ৭:০৯ অপরাহ্ণ
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪ হাজার ১৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। আর এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ৭৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি আরও জানিয়েছেন যে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৩ জন সুস্থ হয়েছেন, ফলে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৭৮০ জনে।