admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ৬:৪০ পূর্বাহ্ণ
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলেছে টিকার সনদ ছাড়া রেস্টুরেন্টে প্রবেশ করা যাবে না। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার এক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, অমিক্রন ঠেকাতে প্রস্তুতিমূলক এই সভা থেকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মধ্যে একটি হলো কোন রেস্টুরেন্টে গেলে টিকার সনদ সাথে নিতে হবে। যদি টিকার সনদ না নেয়া হয় তাহলে ঐ রেস্টুরেন্টকেও জরিমানা করা হবে। তিনি বলেন, একটা তাগিদ দেয়া হয়েছে সবাই যাতে টিকা গ্রহণ করে। টিকা যারা নিয়েছে তারা রেস্টুরেন্টে খেতে পারবে।
অফিসে যেতে পারবে, বিভিন্ন কাজকর্ম করতে পারবে মাস্ক পরা অবস্থায়। টিকা যদি না নিয়ে থাকে তাহলে তারা কিন্তু রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবে না। কারণ সার্টিফিকেটটায় দেখাতে হবে যে আমি টিকা নিয়েছি। তবেই ঐ রেস্টুরেন্ট তাকে এন্টারটেইন করবে। যদি কেউ এটা না করে তাহলে ঐ রেস্টুরেন্টকেও জরিমানা করা হবে। এটার কার্যকরের জন্য ১৫ দিন সময় দেয়া হবে। এবং কেবিনেট থেকে একটা সার্কুলার জারি করা হবে, তিনি জানান।
তবে তিনি বলেন লকডাউনের কোন পরিস্থিতি এখনো হয় নি। তাই লকডাউনের সুপারিশ তারা করেননি বলে জানান।
লক ডাউনের ঐ পর্যায়ে যাতে না যেতে হয় তার জন্য আমাদের আজকের এই প্রস্তুতি সভা। এর জন্য যা যা স্টেপ নেয়া দরকার সেগুলো আমরা নেব। তারপর দেখা যাক (পরিস্থিতি) কী দাঁড়ায়। ডাব্লিউএইচও-র আঞ্চলিক ডিরেক্টার ড. তাকেশি কাসাই বলেছেন, বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯-এর অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাই সকলকে সাবধানতা অবল্মন করতে হবে।