admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশের সীমান্ত দিয়ে গরু পাচারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।
বুধবার অভিযুক্ত বিএসএফ কর্মকর্তা কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেপ্তারে কলকাতাসহ পাঁচটি শহরে অভিযান চালায় সিবিআইয়ের কর্তা ব্যক্তিরা। পশ্চিমবঙ্গের কলকাতা ও মুর্শিদাবাদ, উত্তর প্রদেশের গাজিয়াবাদ,পাঞ্জাবের অমৃতসর এবং ছত্তিশগড়ের রায়পুরে অভিযান চালানো হয়েছে।
গণমাধ্যমকে সিবিআই কর্মকর্তারা জানান, বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারের সঙ্গে একই অভিযোগে আরো তিন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ইনামুল হক, আনোয়ারুল শেখ ও মোহাম্মদ গোলাম মোস্তফা।