হোম
অপরাধ

বাংলাদেশের বন্দীর নারীসঙ্গ কেলেংকারির জেরে ৪ কারা কর্মকর্তা প্রত্যাহার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের বন্দীর নারীসঙ্গ কেলেংকারির জেরে ৪ কারা কর্মকর্তা প্রত্যাহার-এম কে নিউজ

ফাইল ছবি

বাংলাদেশের নারীর সঙ্গে এক কারাবন্দীর সময় কাটানোর ঘটনায় কাশিমপুর কারাগার-১ এর চার জন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। কারা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলছেন, তদন্ত করে আমরা পাঁচ জনের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে চারজনকে প্রত্যাহার করা হয়েছে। বাকি একজন সিনিয়র জেল সুপার হওয়ায় তাকে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। তাকেও দ্রুত প্রত্যাহার করা হবে বলে আশা করছি। এর আগে এই ঘটনায় জেলার নূর মোহাম্মদ, ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইনস্ট্রাক্টর মোঃ. আবদুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়। সিনিয়র জেল সুপার রত্না রায়কে প্রত্যাহারের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দোষী জেল সুপার, জেলারসহ জড়িত সব কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যে ঘটনার জেরে এই প্রত্যাহার গত ৬ই জানুয়ারি একজন বন্দী এক নারীর সঙ্গে কারাগারের এক কর্মকর্তার কক্ষে প্রায় এক ঘণ্টা একান্তে সময় কাটান, সিসিটিভির এমন একটি ফুটেজ নিয়ে কয়েকদিন আগে সংবাদ প্রকাশ করে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর। এরপর সিসিটিভির সেই ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে। তবে কারা কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেদন প্রকাশের আগেই এ নিয়ে তারা তদন্ত শুরু করেছেন।

ভিডিওতে যা দেখা গেছেঃ চ্যানেল টুয়েন্টিফোর চ্যানেলে প্রচার হওয়া ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় কারাবন্দী তুষার আহমদের সঙ্গে দুপুর ১২টা ৫৫ মিনিটে একজন নারী দেখা করতে আসেন।
তাকে একজন ডেপুটি জেলার পদমর্যাদার কর্মকর্তা অভ্যর্থনা জানিয়ে নিজের কক্ষে নিয়ে যান। ১০ মিনিট পরে ওই কারাবন্দীকে আনা হয়। পরে সেই কর্মকর্তার কক্ষে তারা একান্তে পৌনে এক ঘণ্টা সময় কাটান। এরপর সেই নারী কারাগার থেকে বেরিয়ে যান। বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে কারা কর্মকর্তাদের বরাত দিয়ে লেখা হয়েছে, কারাবন্দী তুষার আহমেদ তদন্ত কমিটিকে জানিয়েছেন যে, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

কারাগারে দেখা সাক্ষাতের নিয়মঃ বাংলাদেশের কারাবিধি অনুসারে, কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কারাবন্দীর সঙ্গে কারা রক্ষীদের নজরদারিতে দেখা করা যায়। কিন্তু কোন কারাবন্দীর একান্তে সময় কাটানোর কোন সুযোগ নেই।স্বজনদের নির্ধারিত সময়ের মধ্যে দেখা করতে হয়। সেই সময় তাদের সাথে অবৈধ কিছু রয়েছে কিনা, সেটাও পরীক্ষা করা হয়। তবে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন বলছেন, ”করোনাভাইরাস সংক্রমণের কারণে এখন কারাগারে বন্দীদের সঙ্গে দেখাসাক্ষাতে নিষেধাজ্ঞা আছে। বিশেষ বিবেচনায় কারো সঙ্গে দেখা করতে হলে আইজি স্যারের অনুমতি নিয়ে দেখা করা যাবে। কিন্তু স্থানীয় পর্যায়ে কর্মকর্তাদের এরকম দেখা করতে দেয়ার ক্ষমতা নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 20 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 20 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 21 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 23 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক