admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ
মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্স: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের সোমবারের নিয়মিত ব্রিফিংয়ের সময় ঢাকায় চলমান কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে জবাবে মিলার বলেন যে এ ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে এবং বিষয়টি তাদের নজরে আছে।
মিলার বলেন,“আমরা ঢাকায় বড় আকারে শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কে অবগত আছি এবং এ সংক্রান্ত প্রতিবেদনের ওপর নজর রাখছি।বিক্ষোভে হামলার শিকার হয়ে দুইজন নিহত ও একশোজন আহত হয়েছে। মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার যেকোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য ভিত্তিপ্রস্তর এবং আমরা শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই।
যারা এই সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্যে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।
এছাড়া, এ জাতীয় দাবি সহিংসতায় ইন্ধন জোগাতে পারে এবং শান্তি বজায় রাখতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।