হোম
অপরাধ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগীর কিডনি গায়েব চিকিৎসকের বিরুদ্ধে মামলা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২০ ৮:৫৪ পূর্বাহ্ণ

শেখ মুজিব মেডিকেল এ রোগীর কিডনি গায়েব মামলা - এম কে নিউজ

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগীর কিডনি গায়েব চিকিৎসকের বিরুদ্ধে মামলা। বিএসএমএমইউ এক কিডনির বদলে দুটি কিডনি অপসারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে ঘটনায় হাসপাতালটির ইউরোলোজি বিভাগের চার চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ভুক্তভোগীর ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার।

ইউরোলোজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান দুলালকে প্রধান আসামি করে দায়ের করা এই হত্যা মামলার বাকি আসামিরা হলেন- একই বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন, ডা. মোস্তফা কামাল ও ডা. আল মামুন। তথ্যটি নিশ্চিত করে পুলিশের রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এসএম শামীম বলেন, রোগীর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাদী রফিক শিকদার জানান, তার মা রওশন আরার একটি কিডনিতে সংক্রমণ হয়। সেটি নিয়ে ২০১৮ সালের ১ জুলাই তাকে বিএসএমএমইউতে ভর্তি করান। চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু এর কিছু দিন পর ফের হাসপাতালে ডেকে জানানো হয় যে, মায়ের বাম কিডনি নাকি ফেলে দিতে হবে।

পরে ওই বছরের ৫ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কিডনিটি ফেলে দেন এই চিকিৎসকরা। পরবর্তীতে অন্য একটি হাসপাতালে পরীক্ষা করে জানতে পারি, মায়ের দুটো কিডনিই ফেলে দেয়া হয়েছে। ফলে ধীরে ধীরে ওনার অবস্থার অবনতি ঘটে, যোগ করেন তিনি। এ ঘটনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে চিকিৎসক হাবিবুর রহমান লিখিতভাবে অপরাধ স্বীকার করেন। পাশাপাশি তাদের সঙ্গে চুক্তি করেন যে, নিজ খরচে তিনি কিডনি প্রতিস্থাপন করে দেবেন। কিন্তু কালক্ষেপণ করে হাসপাতালের আইসিইউয়ের লাইফ সাপোর্টে কোমায় ফেলে রাখেন মাকে। সেখানেই গত ৩১ অক্টোবর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ময়নাতদন্ত প্রতিবেদন পেতে বিলম্ব হওয়ার কারণেই এতদিন থানায় কোনো অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি জানিয়ে ভুক্তভোগীর ছেলে অভিযোগ করে বলেন, চিকিৎসকরা হয়তো প্রতিবেদন কোনোভাবে প্রভাবিত করতে চেয়েছিলেন ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসকরা রওশন আরার কিডনি কেটে বিক্রি করে দিয়েছেন। ওই সময় হাসপাতালে চিকিৎসাধীন ১২ বছরের একটি শিশুকে সম্পূর্ণ সুস্থ কিডনি দেয়া হয়েছিল। যদিও ওই শিশুকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। আবার সেখানে চিকিৎসক ডা. মামুনের মাও ভর্তি ছিলেন এবং তার দুটি কিডনিই নষ্ট ছিল। পরবর্তীতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। বাদীর অভিযোগ এবং ময়নাতদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করেই হত্যা মামলা নেয়া হয়েছে জানিয়ে পুলিশ বলছে, এখন আইন অনুযায়ী মামলার তদন্ত হবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 21 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 21 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 22 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 24 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক