admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২২ ১০:০২ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটের গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের চার তলা ও করিম বকস ওয়াছিম উদ্দিন বালিকা বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে গোসাই বাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে ভবন দু’টি নির্মিত হয়েছে।
গোসাই বাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম খাঁন শরিফ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কামরুল মোর্শেদ আপেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম তালুকদার দুলাল, মাইদুল ইসলাম রনি।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন গোসাই বাড়ি করিম বকস ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুৎফর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।