admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
মিরু হাসান, বগুড়া জেলা সংবাদদাতাঃ ১৩ ডিসেম্বর বগুড়ায় বাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
তার মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার ভোরে বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত। পরে মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।