হোম
অপরাধ

বগুড়ার বালিয়াদীঘি ইউনিয়নে ভোট গণনায় নৌকা সমর্থকদের বাধায় গুলি,নিহত ৪ জন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার বালিয়াদীঘি ইউনিয়নে ভোট গণনায় নৌকা সমর্থকদের বাধায় গুলি, নিহত ৪ জন। ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রে গণনার সময় বাধা ও হামলা চালায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৪ জন নিহত এবং অন্তত ২ জন আহত হয়েছেন। বুধবার, ৫ জানুয়ারি, সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— আব্দুল রশিদ, কুলসুম আক্তার, মো. আলমগীর এবং খোরশেদ আকন্দ। নিহত কুলসুম এক নারী ইউপি সদস্য প্রার্থীর এজেন্ট ছিলেন।

এ ছাড়া স্থানীয় কালাইহাটা গ্রামের আব্দুল (৪৫), ছহিরউদ্দিন (৫৫) ও রাকিব (১৬) গুলিবিদ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, ভোটগ্রহণ শেষে গণনার সময় প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্র আক্রমণ ও হামলা করে। উদ্ভূত পরিস্থিতি কারণে গুলি চালাতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রে ভোট গণনা না করে ব্যালট বাক্স নিয়ে উপজেলা পরিষদে যাওয়ার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি খুব জটিল হলে পুলিশ ও বিজিবি গুলিবর্ষণ করে। ওই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, আসিফ আহমেদ গুলি চালানোর বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, কেন্দ্রে ভোট গণনা করতে গেলে এক চেয়ারম্যন প্রার্থীর সমর্থকরা তাতে বাধা দেয়। এমনকি আমরা ভোট গণনা শুরু করলে তারা আমাদের ওপর হামলা চালায়। তিনি আরো বলেন, এ সময় আমার এক পা ভেঙে দেওয়া হয়। হামলা চালানো হয় প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য ও অন্য আইনশৃখলা বাহিনীর সদস্যদের ওপর।

প্রশাসনের গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা। এক পর্যায়ে জীবন বাঁচাতে বাধ্য হয়ে গুলি করার নির্দেশ দেওয়া হয়। নিবার্চনী দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৭ জন আহত হয়েছেন বলেও জানান তিনি। নৌকা প্রতীকের প্রার্থী ইউনুছ আলী এ বিষয়ে বলেন, নির্বাচন কর্মকর্তারা কালাইহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে তা গণনা না করে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে যেতে চান। এর বিরোধিতা করে আমার সমর্থকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক পর্যায়ে গুলিবর্ষণ করলে আমার বেশ কয়েকজন সমর্থক হতাহত হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 hour আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 hour আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 4 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 7 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক