admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদরের লাহিড়ী পাড়ায় রোপনকৃত জমির ধানের চারা উপরে ফেলে জমি দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের জোগায়পুর গ্রামে। ঘটনার বিবরনে ও জমির মালিক আসাদুল জানায় সে ও তার ভাই জাহিদুল ইসলাম ৪১ শতক আবাদী জমি পৈতৃক সুত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু একই এলাকার ইমরান মাস্টার , ফারুক ও ইরফান দিং রা জাল দলিল সৃষ্টির মাধ্যমে ওই সম্পত্তি নিজেদের বলে দাবি করতে থাকে।
ইতিপূর্বে ঐ জমি সহ অন্যান বিবাদকৃত জমি নিয়ে এলাকায় একাধিক বার শালিসি বৈঠক হলেও তারা সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। কিন্তু জমি দখলে তাদের চক্রান্ত থেমে থাকে না। তারা জমি নিজেদের আয়ত্তে আনতে বিভিন্ন চক্রান্ত লিপ্ত হয়ে আমাদের কে হুমকি ধামকি সহ নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার ইরফান, ফারুক ও ইমরান মাস্টার সহ ২০/৩০ জনের সংঘবদ্ধ দল তাদের জমিতে রোপণ কৃত চারা উপরে ফেলে জমি দখলে নেওয়ার চেষ্টা করে।
এ অবস্থায় আমি ও এলাকাবাসীরা মিলে তাদের বাধা দেই। তখন উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বগুড়া সদর থানার এস আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে এস আই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমি ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। এবং শুক্রবার সমঝোতার জন্য উভয় পক্ষকে সদর থানায় আসতে বলা হয়েছে।