admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মে, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিথিলা (৫)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মে)সকাল ৮ দিকে উপজেলার সদর ইউনিয়নের রত্নীপাড়া দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত মিথিলা(৫)ওই গ্রামের মহব্বত আলীর মেয়ে।
জানা যায় মিথিলার বাবা প্রতিদিনের মত তার ব্যবহার করা বাইসাইকেল টি ঘরের ভিতর রাখে, ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিক তার ছিড়ে বাইসাইকেল টিতে আরর্থিং হয়েছিল যার কারণে ঘরের ভিতরে রাখা বাইসাইকেলে বৈদ্যুতিক তারের সংযোগ হয়েছিল। অসাবধানতাবশত মিথিলা সাইকেলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
ধুনট থানার এসআই(নিঃ) মোস্তাফিজ আলম বলেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই মৃত্যুর বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন অফিসারের সাথে আলোচনা সাপেক্ষে বিনা ময়নাতদন্ত সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।