admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রাণী পল্লী প্রাথমিক চিকিৎসক এ্যাসোসিয়েশনের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি(শুক্রবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নব-নির্বাচিত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু জাফর মন্ডল। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাম্মাদ আলী, সংগঠনের সহ-সভাপতি মেজবাহুল আলম মেজবা, প্রাণি চিকিৎসক আবু তাহের,ফারুক, সজল,আবু জাফর, রঞ্জু মিয়া, ওসমান, আকরাম হোসেন, তবিবর রহমান, আবু তালেব, বায়জিদ,শাহজাহান, এনামুল হক, সেলিম, মাসুদুর রহমান, জিল্লুর রহমান, আশিকুল হক, বাহার উদ্দিন, সফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, তৌহিদুল ইসলাম, নয়ন চন্দ্র, আব্দুর রহিম, সুমন, ফরহাদ, নাজমুল, মিজান, আরিফুল ইসলাম, সফিক, মতিয়ার রহমান, সোহাগ, জোবায়ের, আহসান হাবিব, জহুরুল ইসলাম প্রমুখ।
