admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে তিন দিন নিখোঁজ থাকা স্কুল ছাত্রী হালিমাখাতুন(৭) এর বস্তাবন্দি মরদেহ তাঁর চাচার বাড়ির শয়নকক্ষ থেকে উদ্ধার করছে পুলিশ। ২২ জানুয়ারি(সোমবার) বিকাল ৪ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যেপাড়া নিজ চাচার বাড়ির শয়নকক্ষ থেকে নিখোঁজ হালিমার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ হালিমা খাতুন শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যপাড়া গ্রামের চার দোকানদার হাবলু মিয়া মেয়ে। সে স্হানীয় একটি কেজি স্কুলে প্লে শ্রেণির শিক্ষার্থী ছিলো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশু হালিমার চাচা আনিছার রহমান(৩৫), চাচাতো ভাই আতিকুল ইসলাম (১৩) ও তাঁর চাচিকে আটক করেছে পুলিশ।
নিখোঁজ শিশু হালিমা বাবা হাবলু মিয়া জানান, শুক্রবার জুমআর নামাজের পর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। বিষয়টি পুলিশক জানালে রোববার পুলিশ ও ফায়র সার্ভসের কর্মীরা গ্রামের তিনটি পুকুরে খোঁজা করেও তাঁর সন্ধান পায়নি।আজ আমার ভাই আনিছার রহমান এর শয়নকক্ষ থেকে হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছ। স্হানীয়রা জানান, শিশুটির চাচা আনিছারের সঙ্গে বাবা হাবলি মিয়ার কোন দ্বন্দ্ব ছিলোনা। এমনকি গতকাল রোববার ভাতিজি হালিমাকে খোঁজার জন্য ডুবুরিদের সাথে পুকুরে নেমেছিল আনিছার।
শিবগঞ্জ থানার অফিসার।
ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আমরা গতকাল ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করেছি। আজ বিকালে শিশুটির চারার বাড়ির শয়নকক্ষ তল্লাশির সময় বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিছার রহমানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।