admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে জুয়া আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নশরতপুর ইউনিয়নের পুশিন্দা গ্রামের আবু নাছের সরদারের ছেলে ইমরান হোসেন (৩৩) ও ফজলুর রহমানের ছেলে মোঃ হিরো (৪০) এবং মৃত বিনয় চন্দ্র বর্মনের ছেলে বিপ্লব চন্দ্র বর্মন (৩০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী। ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের পুশিন্দা হিন্দু পাড়া গ্রামের একটি পুকুরের পাশে ফাঁকা জায়গায় জুয়া খেলার সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এসময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।