admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরের সাজাপুর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিহরনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যাত্রী মানু মিয়া(৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
১৫ সেপ্টেম্বর(শুক্রবার) দুপুর ১২ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশিকালে মানু মিয়াকে ৪ হাজার ৪৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত মানু মিয়া রংপুর জেলার গঙ্গাচড় এলাকার এমদাদুল হক এর ছেলে।
র্যাবের দাবি গৃফতারকৃত মানু মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী।শুক্রবার রাত ৮ টার দিকে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিফ্রিংয়ে
এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে র্যাবের এই কর্মকর্ত জানান, ঢাকা হতে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি গাড়িতে যাত্রীবেশে এক ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে হানিফ পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি তল্লাশি চালানো হয়।
এ সময় গাড়িতে যাত্রীবেশে থাকা মানু মিয়াকে ৪ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃত মানু মিয়া বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।